crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড় রেলস্টেশন থেকে ফে’ন্সিডিলসহ আটক ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে রেলপথে ফে’ন্সিডিল আনার পথে ২০ বোতল ফে’ন্সিডিলসহ আবু সিয়াম (১৮) নামে এক তরুণকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির সদস্যরা। আটক আবু সিয়াম ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী থানার সনগাঁও পৌকানপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।রোববার (১০ নভেম্বর) ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাকে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে।

জানা যায়, সকালে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনযোগে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আসে সিয়াম। স্টেশনে সন্দেহভাজনভাবে ঘুরার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে সে আটক হয়।

এ সময় আটক সিয়াম বলেন, ‘আমি পার্বতীপুর থেকে ট্রেনে আসার সময় অন্তর নামে এক ব্যাক্তি ঠাকুরগাঁও আসার পর একটি ব্যাগ দিয়ে বলেন যে পঞ্চগড়ে গিয়ে নেমে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ব্যাগটি তুলে দিবা। এ কাজে ২ হাজার টাকা দেয়া হবে। তাই ব্যাগটি নিয়ে স্টেশনে নামলে আমাকে ধরে ফেলে।’

রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির উপ পরিদর্শক মাহিদুল ইসলাম বলেন, ‘সকাল ৮টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ে আসে। এরপর ওই তরুণ ট্রেন থেকে নেমে সন্দেহভাজনভাবে স্টেশনে ঘোরাফেরা করছিল। এদিকে চলাফেরা সন্দেহজনক হওয়ায় আমাদের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এদিকে পূর্বের এক গোপন সংবাদের তথ্য মতে তাকে তল্লাশী চালানো হলে তার সাথে থাকা একটি ব্যাগে ফে’ন্সিডিলগুলো পাওয়া যায়। একই সাথে দীর্ঘ জিজ্ঞাসাবাদসহ কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য পঞ্চগড় জেলা প্রশাসনকে খবর দেয়া হয়।’

পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, ‘খবর পেয়ে স্টেশনে এসে আমরা অভিযান পরিচালনা করি। তবে ভ্রাম্যমাণ আদালতের নিয়মের থেকে মাদকের পরিমাণ বেশি হওয়ায় এবং মোবাইল কোর্টের আওতায় না থাকায় সকল প্রক্রিয়া শেষে নিয়মিত মামলা রুজু করতে তাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

রংপুরে ট্রাকের ধা’ক্কায় প্রাণ হা’রালেন তরুণ ফুটবলার মাসুম

রংপুরে ট্রাকের ধা’ক্কায় প্রাণ হা’রালেন তরুণ ফুটবলার মাসুম

করোনা ভাইরাসসহ সকল প্রকার রোগ থেকে মুক্তির আমল

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের শীর্ষ ছয় পদে রদবদল

৪টি নিত্যপণ্যের ওপর শুল্ক হ্রাসে প্রধানমন্ত্রীর নির্দেশনা

হোমনা-মেঘনাবাসীর আরেকটু সচেতনতা ও সহযোগিতাই পারে সবাইকে নিরাপদ রাখতেঃ এএসপি মো. ফজলুল করিম

পঞ্চগড়ে ১৪০ পিছ ইয়াবাসহ ২ জন গ্রেফতার

ডোমারে সাংবাদিক ইমরানের মায়ের ইন্তেকাল

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার