crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পর্যায়ক্রমে ম্যানুয়াল দাখিলা প্রদান সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৪, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ
পর্যায়ক্রমে ম্যানুয়াল দাখিলা প্রদান সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

সারাদেশে ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় পর্যায়ক্রমে ম্যানুয়াল দাখিলা প্রদান সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি এই জন্য ভূমি উন্নয়ন কর ব্যবস্থা বিধি-বিধানে প্রযোজ্য সংশোধনী আনার ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

আজ বুধবার, ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা (মাসিক) সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে এই নির্দেশ প্রদান করেন।

ভূমিমন্ত্রী এই সময় আশা প্রকাশ করেন যে, আগামী বছরের (২০২৩) জানুয়ারি মাস নাগাদ সমগ্র দেশে ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় সারাদেশে ম্যানুয়াল দাখিলা প্রদান বন্ধ করে কেবল ডিজিটাল দাখিলা প্রদান করার ব্যবস্থা করা সম্ভব হলে ভূমি সংক্রান্ত দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
এছাড়া, অধিকতর স্বচ্ছতা আনয়নে ও জা’ল-জা’লিয়াতি রোধে জমির খতিয়ানের সাথে পার্সেল ম্যাপ সংযুক্ত করার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী। এজন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে ভূমি অটোমেশন প্রকল্পে ভৌগোলিক তথ্য ব্যবস্থা (Geographic Information System – GIS) সংযুক্ত করার নির্দেশ দেন ভূমিমন্ত্রী। পার্সেল ম্যাপ হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সংযুক্ত করে দাগ-ভিত্তিক ভূ-সম্পদ ম্যাপ।

সভায় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাসসহ ভূমি মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু  

পুঠিয়ায় বালুবাহী ড্রাম ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত

জামালপুরে ব্রিজ ভেঙ্গে সিমেণ্ট বোঝাই ট্রাক খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন

ডোমারে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নাঙ্গলকোটে আশ্রয়ণ-২ প্রকল্পে নির্মিত গৃহ ও গৃহ নির্মানের জন্য প্রস্তুত জমি পরিদর্শনে কুমিল্লার ডিসি

নাঙ্গলকোটে আশ্রয়ণ-২ প্রকল্পে নির্মিত গৃহ ও গৃহ নির্মানের জন্য প্রস্তুত জমি পরিদর্শনে কুমিল্লার ডিসি

নাসিরনগরে ধান তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সং’র্ঘষে নি’হত -১ আ’হত -২০

নাসিরনগরে ধান তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সং’র্ঘষে নি’হত -১ আ’হত -২০

নীলফামারীতে ত্রাণের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ভেড়ামারায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ওয়ারেণ্টভুক্ত ১৩ মামলার আসামী গ্রেফতার

দু’র্নীতির অভিযোগে কালিয়ার ইউএনও’র অপসারণ দাবি