crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সিএমপির চান্দগাঁও থানার অভিযানে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৯, ২০২০ ১০:০২ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ  সিএমপির চান্দগাঁও থানার অভিযানে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ০৮/১০/২০২০ ইং তারিখ রাত অনুমান ১০:০০ ঘটিকার সময় ঘটিকার সময় রাঙ্গুনিয়া থানাধীন গ্রামের বাড়ী হইতে চট্টগ্রাম শহরস্থ বর্তমান ঠিকানার বাসায় উদ্দেশ্যে সিএনজি অটোরিক্সাযোগে রওনা হয়। ভিকটিম ০৮/১০/২০২০ ইং তারিখ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় সিএনজি অটোরিক্সা হইতে নামিয়া তাহার বর্তমান ঠিকানার বাসার উদ্দেশ্যে রিক্সা ভাড়া করে। ভিকটিম উক্ত রিক্সাযোগে কাপ্তাই রাস্তার মাথা হইতে চকবাজার যাওয়ার পথে সিএনজি অটোরিক্সাযোগে কতিপয় দুস্কৃতকারী ভিকটিমকে বহনকারী রিক্সাকে পিছন পিছন লক্ষ্য করতে থাকে। দুস্কৃতকারীরা ০৮/১০/২০২০ইং তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর এলকায় ভিকটিমকে বহনকারী রিক্সা থামিয়ে ভিকটিমকে টেনে হেচড়ে চান্দগাঁও থানাধীন আরকান রোড মৌলভী পুকুর পাড়স্থ জনৈক আনোয়ার সাহেবের ৪র্থ তল বিল্ডিংয়ের ডান পাশের গলিতে নিয়ে ৮/১০ জন মিলে ভিকটিমকে গনধর্ষণ করে। ভিকটিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর ওসিসি তে চিকিৎসাধীন আছে।
সিএমপি সূত্রে জানা গেছে, উক্ত গনধর্ষণের ঘটনায় সিএমপি’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার  বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার) এর দিঙনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর)  নাদিরা নূর, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) শহীদুল ইসলাম এর তত্ত্বাবধানে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ  মো. আতাউর রহমান খোন্দকার ও পুলিশ পরিদর্শক(তদন্ত)  রাজেস বড়ুয়ার নেতৃত্বে চান্দগাঁও থানা পুলিশ অভিযান পরিচালনা করে গনধর্ষণের ঘটনার মূল আসামি জাহাঙ্গীর(৩৮), মো. ইউসুফ(৩২), মো. রিপন(২৭), মো. সুজন(২৪), দেবু বড়ুয়া প্রঃ জোবায়ের হোসেন(নও মুসলিম)(৩১), মো. শাহেদ(২৪), রিন্টু দত্ত প্রঃ বিপ্লব(৩০) ও মনোয়ারা বেগম @ লেবুর মা(৫৫) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে চান্দগাঁও থানাধীন নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে মানবপাচারকারী চক্রের আরেক সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহের জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ

মুশফিক যেন রোমান গ্ল্যাডিয়েটর!

হোমনায় দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় রেললাইনের পার্শ্ব থেকে এক যুবকের লাশ উদ্ধার

বাংলাদেশ আজ আর কারো কাছে হাত পাতে না : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

এইচ এম এরশাদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন এপিএস মতিন খানসহ সাবেক ৪ ব্যক্তিগত কর্মকর্তা

ধোপাডাঙ্গায় কারীমিয়া কওমী পূর্ব বজরা হলদিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন