crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:১২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নেত্রকোনায় বিদ্যালয়ের বারান্দায় মানসিক ভারসাম্যহীন তরুণীর সন্তান প্রসব।

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৯, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

নেত্রকোনার মোহনগঞ্জে একটি প্রাথমিক বিদালয়ের বারান্দায় এক মানসিক ভা’রসাম্যহীন তরুণী একটি সন্তানের জন্ম দিয়েছেন।

শনিবার সকালে প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ওই তরুণী কন্যা সন্তান প্রসব করেন। পরে খবর পেয়ে প্রশাসনের তত্ত্বাবধানে প্রসূতি ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গাগলাজুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ৩-৪ মাস আগে কোথায় থেকে এসে করাচাপুর বাজারে আশ্রয় নেয়। তাঁর বয়স ২৫ বছরের কাছাকাছি হবে। বাজারে মানুষের ফেলে যাওয়া খাবার কুড়িয়ে খেত। অনেক সময় দোকানি বা এলাকার লোকজনও তাঁকে খাবার দিত। তার নাম ঠিকানা কিছুই আমরা জানি না। গত ১৫-২০ আগে প্রাথমিক বিদ্যালয়ের কাছে গিয়ে অবস্থান নেয়। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে একটি কন্যা সন্তান প্রসব করে ওই তরুণী। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএরও) জানালে সকালে তিনি লোক পাঠিয়ে তরুণী ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।’

ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, ‘বাচ্চাটি দত্তক নেওয়ার জন্য অনেক নিঃসন্তান দম্পতি এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে।’

উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতক ও মা দুজনেই সুস্থ্য আছে। যেহেতু মেয়েটি মানসিক ভারসাম্যহীন, নিজের নাম পরিচয় বলতে পারে না। তাই তার পরিচয় খোঁজা হচ্ছে। পরিবারের খোঁজ পেলে তাদের হাতে তাকে বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায়, সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীর ডিমলায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার!

কুমারখালীতে একটি মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ : ভুয়া বিয়ে

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে নাবিক ভর্তির নামে প্র*তারকচক্রের ৩ সদস্য আটক

নীলফামারীর ডিমলায় নদী থেকে অ’র্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট চালু

হোমনায় চড়া মূল্যে লবণ বিক্রির অপরাধে ৫ ব্যবসায়ীর জরিমানা

ডোমারে অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ১১টি ট্র্রাক্টর আটক, ১২জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১

হোমনায় এসিল্যান্ডের মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

পঞ্চগড়ে করোনায় নারীর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক দু’র্যোগ প্রশমন দিবস পালিত।

নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক দু’র্যোগ প্রশমন দিবস পালিত।