crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে নাবিক ভর্তির নামে প্র*তারকচক্রের ৩ সদস্য আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৯, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
খুলনায় অর্থের বিনিময়ে নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্র*তারণার সঙ্গে জড়িত চক্রের ৩ সদস্যকে আটক করছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী মোড় সংলগ্ন এলাকা থেকে মো. তরিকুল ইসলাম তারা এবং আরও দুই সহযোগী মো. মামুন মুন্সী ও দুলাল সরদারকে চাকরি প্রার্থীর পিতার কাছ থেকে নগদ অর্থ গ্রহণকালে হাতেনাতে আটক করা হয়।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, তরিকুল ইসলাম নিজেকে ‘কমান্ডার শফিকুল ইসলাম’ পরিচয় দিয়ে নৌবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে ভুক্তভোগীদের কাছ থেকে চার-পাঁচ লাখ টাকা করে হাতিয়ে নিচ্ছিলেন। আটককালে তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, জাল ব্যাংক চেক, নৌবাহিনীর নাম ব্যবহার করে তৈরি ভুয়া সিল ও নথিপত্র জব্দ করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। পাশাপাশি চালক রকিব হাসান জালালকেও আটক করা হয়।

পরবর্তীতে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, তরিকুল ইসলাম এর আগেও একই অভিযোগে আটক হয়েছিলেন এবং জামিনে মুক্তি পেয়ে ফের প্র*তারণামূলক কর্মকাণ্ডে জড়িত হন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধায় এশিয়ান টিভি’র ৬ তম শুভ জন্মদিনের কেক কেঁটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১২০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

A Paradise for Holiday

ইরানে মৃত্যুবার্ষিকীতে সোলাইমানির কবরের কাছে জোড়া বি’স্ফোরণ, নিহত ৭৩

বিএনপি চেয়ারপার্সনের বিদেশে যেতে আদালতের অনুমতি লাগবে

সড়কে নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

নাগরপুর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া চাইলেন এম মশিউর রহমান রুবেল

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি বায়নার টাকা নিয়ে বিরোধ, সরকারি কর্মচারীর জমি দখলের অভিযোগ

সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা