crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্টোপলিটন পুলিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২১ ১০:২৭ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  লক ডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে খুলনা মেট্টোপলিটন পুলিশ। আজ সোমবার মোঃ জাহাংগীর আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে)
খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,মহামারী করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। খুলনা মেট্টোপলিটন পুলিশ সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। খুলনা মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে সর্বমোট ২৬ টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। চলমান লকডাউন কার্যক্রমে কেএমপির আট (০৮) টি থানা এলাকায় গত ১৪ এপ্রিল ২০২১ খ্রি: থেকে ১৮ এপ্রিল ২০২১ খ্রি: পর্যন্ত আটককৃত মোটরসাইকেল ৩৫ টি, সিএনজি ০৩ টি, অন্যান্য-২২ টি, মোট জব্দকৃত গাড়ী ৫১৪ টি এবং এ সংক্রান্তে মামলা ৯৭ টি।
গত ০৫ (পাঁচ) দিনে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অপ্রয়োজনে বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করার অপরাধে কেএমপি’র বিভিন্ন থানার সহোযোগিতায় ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে ১১৩ টি এবং ১৪৪ জন ব্যক্তিকে ১,১৩,১৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, লকডাউন কার্যকর করতে কেএমপি’র ১০ টি মোবাইল টিম, গোয়েন্দা পুলিশের ০২ টি টিম, থানা, ফাঁড়ি এবং ট্রাফিক পুলিশের সদস্যগণ ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সড়ক দুর্ঘটনারোধ ও যানজট নিরসনে ডোমার বাজারে ট্রাফিক কোন স্থাপন

নাসিরনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও অনুদানের ডি.ও বিতরণ

নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বন্যার্ত একজন মানুষও না খেয়ে থাকবে না : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা

নাসিরনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আইনজীবী আটক

Smith Handed His Place in History

দিনাজপুরে জেএসকেএস’র উদ্যোগে দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে সমন্বয় সভা

কুমিল্লায় দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

কুমিল্লায় দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন