crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ১১টি ট্র্রাক্টর আটক, ১২জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৭, ২০২১ ১০:২৮ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ১১টি ট্রাক্টর- ট্রলিসহ আটক করে ডোমার থানা পুলিশ। ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের, গ্রেফতার ১।
বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, এএসআই মিজান ও সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পারঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় উক্ত দেওনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১টি ট্রাক্টর- ট্রলিসহ আটক করে থানায় নিয়ে যায়। রাতেই বোড়াগাড়ী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা উত্তম কুমার সিং বাদী হয়ে ট্রাক্টরের মালিকসহ ১২ জনের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ১৫ ধারায় মামলা নং-০২, তারিখ-০৫/০৫/২০২১ইং দায়ের করে। পরদিন বিকালে ওই মামলার আসামী মানিক ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

এবিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ জন গ্রেফতারসহ ১১টি ট্রাক্টর -ট্রলি ও একটি মাটি কাটার মেশিন (ভেকু) জব্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ

ভূমিকম্পে কাঁপলো দেশ, ৩ জেলায় নিহত ৭

হোমনায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার চেষ্টা

সৈয়দপুর বিমানবন্দরে ই’য়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

সৈয়দপুর বিমানবন্দরে ই’য়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

পবিত্র ইদ- উল- ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেপ্তার

পঞ্চগড়ে গরুর খামার করে লাখ লাখ টাকা আয় করছেন খামারী মনির হোসেন

কুমিল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র.্যালি

কুমিল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র.্যালি

রংপুরে ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস