crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩০, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
আসন্ন ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর  ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক দেশ মিশর।

বুধবার (৩০ অক্টোবর) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি ড. ইউনূসের কাছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

রাষ্ট্রদূত ফাহমি জানান, ‘অন্তত পাঁচটি দেশে—তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এবং নাইজেরিয়ার সরকার প্রধানগণ আগামী ১৬ থেকে ১৯ ডিসেম্বর কায়রোতে অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন।’

তিনি বলেন, ‘সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থনের উপায় নিয়ে আলোচনা হবে।’

রাষ্ট্রদূত আরও জানান, ‘জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অ’ভ্যুত্থানের পর বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর প্রচেষ্টায় মিশর সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।’

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এই সমর্থনকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করে বলেন, ‘মিশর ও বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামগুলোতে, যেমন ওআইসি এবং ডি-৮-এ হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করবে।’

প্রধান উপদেষ্টা জানান, ‘তিনি মিশরে ডি-৮ সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।’

রাষ্ট্রদূত ফাহমি আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরাও ডি-৮ সম্মেলনের সময় মিশর সফর করবেন। মিশর বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ শিল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপকৃত হতে চায় এবং পাট চাষ সম্পর্কে শিক্ষা নিতে আগ্রহী।’

তিনি উল্লেখ করেন, ‘উভয় দেশের মধ্যে কৃষি, টেক্সটাইল এবং ওষুধ শিল্পের চুক্তি ও সমঝোতা স্মারকের (এমওইউ) কার্যক্রম ত্বরান্বিত করা উচিত।’

রাষ্ট্রদূত নিশ্চিত করেন, ২০৩১-৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য আসনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি মিশর সমর্থন জানাবে।মিশরের রাষ্ট্রদূত ইউনেস্কোর মহাপরিচালক পদে কায়রোর প্রার্থিতার পক্ষে ঢাকার সমর্থন চান।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) পুনরায় শুরু করার ওপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে প্রথম এফওসি ২০১৮ সালে অনুষ্ঠিত হয়। তবে দ্বিতীয় এফওসি ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো মুলতবি রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে সাংবাদিকদের সাথে মেয়রপ্রার্থী আতাউর জামান বাবু’র মতবিনিময়

রংপুরে সাংবাদিকদের সাথে মেয়রপ্রার্থী আতাউর জামান বাবু’র মতবিনিময়

হাওরের জননিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময়

ডোমার প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

কুষ্টিয়ায় ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ ,পুলিশের সোর্স আটক

কোটচাঁদপুরে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেল ভুয়া সমাজ সেবা উন্নয়ন সংস্থা

দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন মো. লিয়াকত আলী খাঁন মুকুল

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে এসএসসি ৮৯ ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

ডোমারে এসএসসি ৮৯ ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড় পুলিশের ঈদ উপহার সামগ্রী বিতরণ