crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে করোনায় নারীর মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২১, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আফরোজা বেগম (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে পঞ্চগড় জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
সোমবার (২১ জুন)সকালে দেবীগঞ্জ উপজেলার টেপরিগছ ইউনিয়নের দহলা খাগড়াবাড়ি হাজিপাড়া গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নিজ বাড়ীতে আফরোজার মৃত্যু হয়।নিহত আফরোজা ওই ইউনিয়নের হাজিপাড়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আফরোজা নামে ওই নারী মানসিক রোগে ভুগছিলেন। এর মাঝে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ১৪ জুন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে ১৬ জুন করোনা রিপোর্ট পজিটিভ আসে।করোনা শনাক্তের পর তাকে হাসপাতালে আইসোলেশনে রাখার জন্য তার বাড়িতে এম্বুলেন্স পাঠানো হলে পরিবারের লোকেরা তার মানসিক সমস্যার কথা বলে বাড়িতেই রেখে দেয়। পরে হোম কোয়ারেন্টাইনে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। এর মধ্যে শনাক্তের ৫ দিন পর আফরোজা বেগম তার বাড়িতে মৃত্যুবরণ করে।পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে আনারস প্রতিকের প্রার্থী সোমনাথ সাহা বিজয়ী

ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নীলফামারী পুলিশের জীবাণু নাশক ছিটানো কার্যক্রমের উদ্বোধন

প্রেসিডেণ্ট পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম

প্রেসিডেণ্ট পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম

চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১

ঈদুল আযহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

প্রেসিডেন্ট রাইসি-পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

জামালপুরে গাঙচিল সাহিত্য পরিষদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৫