crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে শতবর্ষী কৃষ্ণচুড়া গাছ উপড়ে পড়ে কলেজছাত্রীসহ আহত ১০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৮, ২০১৯ ৫:০৪ পূর্বাহ্ণ

মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনে শতবর্ষী একটি কৃষ্ণচুড়া গাছ সড়কের ওপর উপড়ে পড়ে ৩ কলেজছাত্রীসহ ১০ জন আহত হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর শনিবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর কেরানীপাড়া মোড়ে জেলা প্রশাসকের বাস ভবন ঘেঁষে বেড়ে ওঠা শত বছরের পুরাতন কৃষ্ণচুড়ার গাছটি নগরীর প্রধান সড়কে পড়ে। এ ঘটনায় একটি চলন্ত প্রাইভেট কার, একটি মোটরসাইকেল ও চলমান রিক্সা ক্ষতিগ্রস্ত এবং রিকশায় আরোহী রংপুর সরকারি কলেজের ৩ ছাত্রীসহ ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাৎণিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে নগরীর ব্যস্ততম সড়কে এই ঘটনায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উপড়ে পড়া গাছটি সরিয়ে নেন। বর্তমানে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

এ বিষয়ে ফায়ার সার্ভিস রংপুরের সহকারী উপ-পরিচালক সামসুজ্জোহা জানান, গাছটির বহু বছরের হওয়ায় হঠাৎ উপড়ে পড়েছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছটি সরিয়ে ফেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করি।
তবে স্থানীয়দের অভিযোগ গাছটিতে অনেকদিন আগে থেকেই পচন ধরেছে পাশাপাশি পথচারীদের জন্য বিপদজনক পর্যায়ে ছিলো কিন্তু কর্তৃপক্ষ কোনো প্রকার পদক্ষেপ নেওয়ায় আজ এই দুর্ঘটনা ঘটেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রানীশংকৈলে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগ

দাউদকান্দিতে জেলা প্রশাসকের উদ্যোগে বেদে সম্প্রদায়ের জন্য  প্রতিষ্ঠিত হচ্ছে স্বতন্ত্র স্কুল

দাউদকান্দিতে জেলা প্রশাসকের উদ্যোগে বেদে সম্প্রদায়ের জন্য প্রতিষ্ঠিত হচ্ছে স্বতন্ত্র স্কুল

ঝিনাইদহে পুলিশ মোমোরিয়াল ডে পালিত

রাজশাহী-৫ আসনে প্রার্থী পরিবর্তন করে চমক দিল জামায়াত

পঞ্চগড়ে যুবদলের কর্মীসভায় ক’কটেল বি’স্ফোরণের ঘটনায় মামলা, আটক ২

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার করা হয়েছে

ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ডোমারে নিজস্ব অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র দানু

জামালপুর জেলা ছাত্রলীগ নেতা সিয়াম সাদী’ফেসবুকে স্ট্যাটাসের জেরে বহিষ্কার

জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ