crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে জীবিকার তাগিদে ঢিলেঢালা লকডাউন মেনে চলছে মানুষ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৫, ২০২১ ৮:৫২ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : দেশে করোনা ভয়াবহ আকার ধারণ করলেও এখনো স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে, রংপুরে চলছে দায়সারাভাবে লকডাউন। কেউ মানছেন, আবার কেউ মানছেন না করোনা সংক্রমণরোধে সরকারের ঘোষিত সেই বিধিনিষেধগুলোও। গণপরিবহণ বন্ধ থাকলেও রিকশা-অটো রিকশা দাপিয়ে বেড়াচ্ছে সড়কে। অনেকেই চলাফেরা করছে সামাজিক দূরত্ব না মেনে, মাস্ক ছাড়াই চলছে জীবিকার সন্ধানে। অপরদিকে প্রধান সড়কের দোকানপাট বন্ধ থাকলেও অন্যান্য সড়কের পাশের দোকান আংশিক খোলা রেখে বেচাকেনা করতে দেখা গেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিধিনিষেধ মানার জন্য মাইকিং করা হলেও অনেকেই তা আমলে নিচ্ছেন না। গত বছরের মতো পাড়া-মহল্লায় বাঁশ দিয়ে প্রবেশ পথ বন্ধ করে লকডাউন লেখা কোথাও দেখা যায়নি। তবে অফিস আদালতে সেবা প্রত্যাশীদের উপস্থিতির হার ছিল কম।

সোমবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা দোকানের একাংশ খুলে কেনা বেচা করছে। ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করছেন। নগরীতে মাইক্রোবাসে যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও অনেককে চলাচল করতে দেখা গেছে। হোটেল রেস্তোরাঁগুলোতে লোকের সমাগম ছিল লক্ষ্যণীয়।

দুপুর ২টার দিকে নগরীতে দেখা গেছে, এক খাবারের হোটেল ব্যবসায়ী অর্ধেক সার্টার খুলে ব্যবসা করছেন। ওই দোকানের এক কর্মচারি জানান, অন্যান্য দিনের চেয়ে আজ কয়েকগুণ বেশি কাস্টমার। নগরীর সব সড়কেই ছিল অটো রিকশা ও রিকশার দাপট। রিকশায় চলাচলরত অনেক যাত্রীর মুখেই মাস্ক দেখা যায়নি। অটো রিকশাতে যাত্রীদের গাদাগাদি করে চলতে দেখা গেছে। আবার নগরীর বাইরে একটু দূরে যাত্রী পরিবহণে অটোচালকরা ভাড়া নিচ্ছেন বেশি এমনও অভিযোগ শোনা গেছে। তবে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। নগরীর পায়রা চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখা গেছে। ওই সড়কে অনেকেই মাক্সছাড়া চলাচল করতে দেখা গেছে।

সেখানকার দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাংবাদিকদের জানান, মাস্ক ছাড়া চলাচলকারীদের জরিমানা করা হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ফরহাদ জানান, সরকারের ঘোষিত বিধি-নিষেধ পুরোপুরি বাস্তবায়নে কাজ করছে পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বোদায় পিকআপের ধা’ক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

বোদায় পিকআপের ধা’ক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

হোমনায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

ডিমলায় মহানবি (স.)কে নিয়ে ভারতে ক’টূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

ডিমলায় মহানবি (স.)কে নিয়ে ভারতে ক’টূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

পঞ্চগড়ে ব্যস্ত সময় পার করছেন ছাতা কারিগর রবিউল

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হ*ত্যার বিচার সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নাসিরনগরে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জন আটক

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার