crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

১৪ বছর পর চালু হল ঝিনাইদহ সরকারি শিশু হাসপাতাল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৯, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

অবশেষে দীর্ঘ ১৪ বছর পর চালু হল ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট সরকারি শিশু হাসপাতালের সেবা কার্যক্রম। শনিবার দুপুরে ফিতা কেটে হাসপাতালটির সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদসদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এসময় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা: রাশেদা সুলতানা, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, দেশের প্রথম এই সরকারি শিশু হাসপাতালে এখন থেকে বর্হি:বিভাগে শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে অন্ত:বিভাগও চালু করা হবে। প্রতিদিন একজন শিশুরোগ বিশেষজ্ঞ ও দুই জন মেডিকেল অফিসার শিশুদের চিকিৎসা সেবা প্রদান করবেন। ২০০৬ সালে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণ করা হয় এই হাসপাতালটি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইভিএম ভোট ডাকাতির মেশিন বললেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি

কেএমপির অভিযানে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবমাননার প্রতিবাদে রংপুর চেম্বারের মানববন্ধন

ডোমারে গোমনাতী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহালদশা, ময়লা ও আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

ডোমারে গোমনাতী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহালদশা, ময়লা ও আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

হোমনায় স্থানীয়ভাবে তৈরী হচ্ছে জীবাণু নাশক হ্যান্ড স্যানিটাইজার

ফের শৈলকুপায় সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু !

ওয়াল্টনের মিলিয়নিয়ার অফার উপলক্ষে নাসিরনগরে শোভাযাত্রা

পঞ্চগড়ে করোনা ভাইরাস প্রতিরোধে বাজারে জীবাণুনাশক স্প্রে শুরু

গগণমাধ্যম সপ্তাহের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর মফস্বল সাংবাদিক ফোরাম ডিমলার স্মারকলিপি

রংপুরে সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে করোনা উপসর্গ, বাজার শাখা লকডাউন