crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত- ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১২, ২০২০ ১০:১৫ পূর্বাহ্ণ

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নূরুন্নবী (২৮)নামে এক যুবক নিহত হয়েছেন । আহত হয়েছেন আরো ৩ জন । নিহত নুরুন্নবী আড়ালিয়া কান্দি গ্রামের মো.জীবন মিয়ার ছেলে। আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ (৬০), তার ভাই আব্দুল করিম (৬৫)ও জাহাঙ্গীর আলম (২২) কে গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আজ বুধবার (১২ অগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দুলালপুর ইউনিয়ন এর মিঠাইভাঙ্গা গ্রামের আধিপত্য নিয়ে সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ মেম্বারের সাথে জুনাব আলীর (জুনা) বিরোধ চলে আসছিল । গত কয়েক মাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে জুনাব আলীসহ তার অনুসারীরা গ্রামের বাইরে অবস্থান করছিল। আজ বুধবার ভোর ৫টারর দিকে রমজান মেম্বারের ভাই জুনাব আলীর নেতৃত্বে মিঠাইভাঙ্গা গ্রামে গেলে সামাদ মেম্বারের লোকজন তাদের বাধা দেয় । এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে নূরুন্নবী নিহত হয় এবং সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ ,তার ভাই আব্দুল করিম , জাহাঙ্গীর আলমসহ আরোও কয়েক জন আহত হয়েছেন। আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ।

এ দিকে নিহত নূরুন্নবীর মা সুরাইয়া বেগম (৬৫) জানান, আমার ছেলে বউ নিয়ে ঈদে বাড়িতে বেড়াতে আসে। গতকাল মঙ্গলবার ১০টার দিকে সে ঢাকা যাওয়ার পথে সামাদ মেম্বারের ছেলে কাইয়ুম ও গনি আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। রাতে সে বাড়ি ফিরেনি । আজ (বুধবার )সকালে গন্ডগোলের কথা শুনে গিয়ে দেখি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার শরীরে টেটা ও কোপের চিহৃ রয়েছে । পরে রক্তাক্ত অবস্থায় হোমনা সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান আমার ছেলে মারা গেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ( হোমনা – মেঘনা সার্কেল) মো. ফজলুল করিম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাদ মেম্বার ও জুনাব আলীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এতে নূরুন্নবী নামে একজন নিহত হয়েছেন এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোন অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ই- মেইলে নিহতরে ছবি আছে ।

বার্তা প্রেরক
মো. আইযুব আলী
হোমনা(কুমিল্রা) প্রতিনিধি
তারিখ-১২আগস্ট,২০২০খ্রি.
মোবাইল-০১৮৪৩০৩৮৮৮৫

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নিজস্ব অর্থায়নে সেচ্ছাসেবী সংগঠন আই.এইচ. সেবা সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

শ্রমিক সংখ্যা নিরূপণের আহবান জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কংগ্রেস

ডোমারে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ

ডোমারে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ

শিক্ষক দিবস উপলক্ষে নাসিরনগরে শিক্ষকদের সম্মাননা প্রদান

শিক্ষক দিবস উপলক্ষে নাসিরনগরে শিক্ষকদের সম্মাননা প্রদান

ডোমারে `আলোর মিছিল’এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মহেশপুরে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

Smith Handed His Place in History

গৌরীপুরে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীগণের সাপ্তাহিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আবারও জামালপুরের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন অতিঃ পুলিশ সুপার শিবলী সাদিক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৬