crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে মহানগর কৃষকলীগের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২০ ৩:০১ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: রংপুর মহানগর কৃষকলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ৩ জানুয়ারি শুক্রবার বিকালে নগরীর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের সুকানচৌকি এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, বিশেষ অতিথি রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর মহানগর কৃষকলীগের সভাপতি আব্দুর রব পাটোয়ারী ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আতিক উল আলম কল্লোল, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা মনি, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহীন কাদেরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেছেন, উত্তরাঞ্চলে শীত বৃদ্ধি পাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন জেলার মতো রংপুরের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুকানচৌকিতে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার মানুষের কথা চিন্তা করে, মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা-ভাবনা করে। তাই আমাদের উন্নয়ন ও সম্ভাবনার কথা চিন্তা করেই আগামীতে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার উন্নয়নের ধারা সমুন্নত রাখতে হবে। এছাড়াও আওয়ামীলীগের নেতাকর্মীসহ সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ার গড়াই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের ২৪ ঘন্টায় ভুয়া এএসপি গ্রেফতার, এএসআই বায়েজিদের বিরুদ্ধে তদন্ত শুরু

গফরগাঁওয়ে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন চূড়ান্ত হওয়ায় ইঞ্জি. এমএ মতিন খান কে ফুলেল শুভেচ্ছা ও আনন্দ র‍্যালি

সরিষাবাড়ী পৌর মেয়র ও কাউন্সিলরদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে সাংবাদিকদের একাংশ প্রধানমন্ত্রীর প্রনোদনা পাওয়ায় বাকীদের ক্ষোভ

নির্বাচনি আচরণবিধির সংশোধনী প্রকাশ

ঝিনাইদহে দু:স্থ ও অসহায়দের মাঝে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক বরাদ্দের চেক বিতরণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন শুরু

নাসিরনগরে আনসার ও ভিডিপি‘র উপজেলা সমাবেশে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

নাসিরনগরে আনসার ও ভিডিপি‘র উপজেলা সমাবেশে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি