crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বেগমগঞ্জে অ*স্ত্রসহ আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৯, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ

 

গ্রেফতারক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাহেদুর রহমান দিপুকে (৫০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান জব্দ করা হয়।

শনিবার রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব অনন্তপুরে আনন্দধারা এলপি গ্যাস নামের একটি প্রতিষ্ঠান থেকে দিপুকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া দিপু ওই ইউনিয়নের পশ্চিম অন্তপুর গ্রামের পঞ্চায়েত বাড়ির সফিকুর রহমানের ছেলে। আওয়ামী আমলে তিনি একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ছিলেন।

পুলিশ জানায়, পূর্ব অনন্তপুরের আনন্দধারা এলপি গ্যাস নামের ওই প্রতিষ্ঠানে কয়েকজন অ*স্ত্রধারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে দিপুকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোকানের সিলিংয়ের উপর থেকে একটি পাইপগান জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসরাফ উদ্দিন বলেন, ‘গ্রেফতার আসামির বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অ*স্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির সুস্পষ্ট বক্তব্য

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হলেন জামালপুরের কৃতীসন্তান মো. কামরুল হাসান

মধুপুরে ইয়াবার মতো বিক্রি হচ্ছে ব্যথানাশক ট্যাবলেট

ঝিনাইদহের স্ত্রীর অধিকারের দাবিতে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে নারীর অবস্থান

জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ শীর্ষক ৩ দিনের প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ আজ আর কারো কাছে হাত পাতে না : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বড়পুকুরিয়া কয়লাখনিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

রংপুরে দালাল চক্রের ১১ সদস্য গ্রেফতার