crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় দু:সাহসিক চুরি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২১, ২০২০ ৩:০০ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনাভাইরাসের প্রভাবে মানুষের ঘরবন্দির পূর্ণ সুযোগ নিচ্ছে চোর-ডাকাত। গত ১৫ মার্চ হোমনা-গৌরীপুর সড়কে দিন-দুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক কোম্পানির ডিস্ট্রিবিউটরের লেকজনের কাছ থেকে মোবাইল সেটসহ নগদ এক লাখ সাত হাজার টাকা লুট করে ডাকাতদল। মাত্র সাড়ে এগারো হাজার টাকা উদ্ধার হলেও বাকী টাকার হদিস পায়নি পুলিশ।
এক সপ্তাহের ব্যবধানে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় মো. মনিরুল ইসলাম সরকারের মাহিমা ট্রেডার্স নামের স্যানিটারী ব্যবসা প্রতিষ্ঠানে ঘটেছে চুরির ঘটনা। সোমবার ওই ব্যবসা প্রতিষ্ঠানে সিধ কেটে চুরির এ ঘটনা ঘটে। ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, বিভিন্ন কোম্পানির বেসিনের এক লাখ পাঁচ হাজার টাকার কল, আরএফএল কোম্পানির ত্রিশ হাজার টাকার পানির পাম্প, চল্লিশ হাজার টাকার ২০ কয়েল ক্যাবল এবং পঁচিশ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রিক ও স্যানিটারী মালামাল চুরি হয়েছে। তিনি আরও জানান, কিছু চিহ্নিত চোরের তালিকাও পুলিশের হাতে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে চোর এবং মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ করেছেন মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ

ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু

ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি

ডোমারে ছিনতাই মামলার আসামী আদালতে জামিন নিতে গিয়ে আটক

৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ সংক্রান্ত গেজেট হাইকোর্টে পুনর্বহাল

রংপুরে জনসমাগম বন্ধে গণবিজ্ঞপ্তি

ফ্রান্সে হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে হোমনায় বিক্ষোভ মিছিল, হাজারো মুসলিমের ঢল

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৪৪ জন

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ