crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৩১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর ও গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জা’লিয়াতির অভিযোগে আটক ৫৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৮, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জা’লিয়াতির অভিযোগে রংপুরে ও গাইবান্ধায় ৫৪ জনকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। তাদের কাছ থেকে মোবাইল ফোন, ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর২০২৩ খ্রি.) সকালে রংপুর মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে দুপুর ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিটু এক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের সঙ্গে প্রশ্নপত্রের উত্তর দেওয়ার চুক্তি করে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষার আগের রাতে ও সকালে রংপুরের বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন।’

তিনি আরও জানান, ‘আটকদের মধ্যে ১১ জন পরীক্ষার্থী। বাকিরা শিক্ষকসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। এ সময় তাদের কাছে থেকে ১১টি ডিভাইস, ৮০টি ফোন ও প্রবেশপত্র জব্দ করা হয়।’

র‌্যাব জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে গাইবান্ধা সদরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র জা’লিয়াতি চক্রের মূল হোতা ৫ জনসহ ৩০ পরীক্ষার্থীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২টি ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড ও ১৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।’

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, ‘রংপুর বিভাগীয় কমিশনার বিষয়টি খতিয়ে দেখছেন। পরীক্ষা বাতিল হবে কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাষ্ট্রপতির অপসারণ কোন পথে ?

রংপুরে অতিরিক্ত লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রংপুরে অতিরিক্ত লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জগন্নাথপুরে মন্ত্রীর বিশেষ বরাদ্দে বালিশ্রী রাস্তা মেরামতের কাজ শুরু, স্থানীয়দের মনে স্বস্তির নি:শ্বাস

কিশোরগঞ্জ মিঠামইনে মালিকের দরগাহ/ওলীর মাজারে উরসের নামে নাচ- গান, নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধের দাবি

বঙ্গবন্ধু হকার্স মার্কেট নির্মাণপূর্বক রংপুরের অবহেলিত হকার্সদের পুনর্বাসনের দাবিতে বাংলাদেশ হকার্স লীগের স্মারকলিপি প্রদান

রংপুরে পীরগঞ্জ মেরিন একাডেমি’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডোমারে চলাচলের রাস্তা বন্ধ করে দিল গ্রাম পুলিশ , বড় ভাইয়ের পরিবার অবরুদ্ধ

ধর্মপাশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ধর্মপাশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার পাওয়া গেল সর্বোচ্চ ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬ শ’ ৮৭ টাকা

পঞ্চগড়ে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী উৎসব পালন