crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে চা’ঞ্চল্যকর স্কুলছাত্র আরিফ হ’ত্যার রহস্য উন্মোচন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৪, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ
ডোমারে চা’ঞ্চল্যকর স্কুলছাত্র আরিফ হ’ত্যার রহস্য উন্মোচন

 

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে চা’ঞ্চল্যকর স্কুলছাত্র আরিফ হ’ত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হ’ত্যাকাণ্ডের ঘটনায় মামলার আসামিসহ দুইজন গ্রে’ফতার হলে তাদের থেকে এমন তথ্য জানতে পারে সিইআইডি। গ্রে’ফতাররা হলেন কহিনুর (৪০) ও আলমগীর (৪০)। অটোরিক্সা ছিনতাইয়ে বাধা দেওয়ায় আরিফকে তারা হ’ত্যা করেন বলে সিআিইডিকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

তিনি বলেন, ‘ডোমারে বাবার অটোরিকশা নিয়ে গত ১৯ সেপ্টেম্বর বাসা থেকে বের হন আরিফ। এরপর থেকে সে নি’খোঁজ ছিল। নি’খোঁজের সাত দিন পর ডোমারের বড় রাউতা মাঝাপাড়া এলাকার একটি অব্যবহৃত গভীর নলকূপের ঘর থেকে তার ম’রদেহ উদ্ধার করা হয়। বিষয়টি চা’ঞ্চল্যের সৃষ্টি করে। নি’হত আরিফ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।’

ঘটনার নেপথ্যের তথ্য তুলে ধরে আজাদ রহমান জানান, ‘ডোমার সরকারী কলেজ গেটের পাশে মাদ্রাসা মোড় থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা এলাকায় যাওয়ার জন্য ১৫০ টাকা ভাড়ায় যাত্রীবেশে আরিফের অটোরিকশায় ওঠেন তারা। বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে দোলাবাড়ী নামে একটি নি’র্জন স্থানে যাওয়ার পর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে আরিফকে অটোরিকশাটি থামাতে বলে। তখন অটোতে থাকা কহিনুর ও তার সহযোগী আরিফকে জো’রপূর্বক অটোরিকশা থেকে টে’নে-হেঁ’চড়ে নামিয়ে অটোটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আরিফ বাধা দিলে তাকে মা’রধর করতে থাকে ঘা’তকরা। একপর্যায়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে গেলে ধা’রালো ছু’রি/চা’কু দিয়ে তার গলায় আ’ঘাত করে হ’ত্যা করে ম’রদেহটি পাশের অব্যবহৃত গভীর নলকূপের ঘরে মরিচের শুকনা গাছ দিয়ে ঢে’কে রেখে অটো নিয়ে পালিয়ে যায় তারা। পরে বন্ধু আলমগীরের সহযোগিতায় ৪৫ হাজার টাকায় অটোটি বিক্রি করে রুবেল।’

সিআইডির এই কর্মকর্তা আরও জানান, ‘গ্রেফতার কহিনুর ইসলাম ওরফে রুবেলের বিরুদ্ধে ডোমার থানার একটি চু’রি মামলায় বিজ্ঞ আদালত দুই বছরের সশ্রম কা’রাদণ্ড ও দুই হাজার টাকা জ’রিমানা অনাদায়ে আরও দুই মাসের কা’রাদণ্ড প্রদান করেন। অন্যদিকে আলমগীর হোসেন ওরফে আলমের বিরুদ্ধে নীলফামারী জেলার বিভিন্ন থানায় দ’স্যুতা ও চু’রির ছয়টি মামলা রয়েছে।’

গ্রেফতাররা হলেন কহিনুর (৪০) ও আলমগীর (৪০)। অটোরিকশা ছি’নতাইয়ে বাধা দেওয়ায় আরিফকে তারা হ’ত্যা করেন বলে সিআিইডিকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পঠানো হয়।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হোস্টেলে আয়াকে মারপিট ও শ্লীনতাহানির চেষ্টা

ফ্যামিলি কার্ড শুধু আর্থিক সহায়তা নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ : তথ্য প্রতিমন্ত্রী

পুঠিয়া পৌরসভার উদ্যোগে সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান শুরু

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিনের ত্রাণ বিতরণ

রংপুরে স্ত্রীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মীর আনিসুল হক

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ভর্তি বাণিজ্যের অভিযোগ

হরিণাকন্ডুুতে বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাসহ ২ জনের জেল

লালমনিরহাটে দাম কমেছে পেঁয়াজের, বেড়েছে সব্জির

নেত্রকোনার কলমাকান্দায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

নেত্রকোনার কলমাকান্দায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির সা’প

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির সা’প