crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৪, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় উচ্চ ফলনশীল ব্রি ধান-১০৮ নিয়ে নতুন করে আশার আলো দেখছেন কৃষকেরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধোপাপাড়া চকপলাশী এলাকার একটি কৃষি মাঠে অনুষ্ঠিত হল ফসল কর্তন ও মাঠ দিবস। কৃষকদের দাবি, কম খরচে বেশি ফলন মিললে আগামী মৌসুমে এই জাতের ধান চাষ আরও বাড়বে।

পার্টনার প্রকল্প ও ব্রি অঙ্গের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের কর্মকর্তা, গবেষক ও শতাধিক কৃষক। মাঠেই ধান কেটে ফলন পর্যবেক্ষণ করা হয়। সেই দৃশ্য ঘিরে কৃষকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, “ব্রি ধান-১০৮ রোগবালাই তুলনামূলক কম হয় এবং ফলনও অনেক ভালো। সঠিক পরিচর্যা করলে প্রতি বিঘায় ৩৩ থেকে ৩৫ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমনা হক এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী দাস। তাঁরা কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

স্থানীয় কৃষকদের একাংশের বক্তব্য, উৎপাদন খরচ কম হওয়ায় এই ধান চাষে লাভের সম্ভাবনা বেশি।

কৃষক আমিনুল ইসলাম ডালিম বলেন, “এ বার ফলন দেখে আমরা আশাবাদী। আগামীতে আরও বেশি জমিতে এই ধান চাষ করতে চাই।”

কৃষি বিভাগের কর্মকর্তাদের আশা, ব্রি ধান-১০৮ আগামী দিনে অঞ্চলের কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এবং ধান উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেছেন কংগ্রেস মহাসচিব অ্যাড. ইয়ারুল ইসলাম

হোমনায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

ঝিনাইদহ ডিবি ওসি’র স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংস

কেএমপি’র অভিযানে চু’রির কাজে ব্যবহৃত মালামাল এবং পিকআপ উদ্ধারসহ ১ চো’র গ্রেফতার

দেশে করোনায় আরও ১৮৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৭৭২

মহেশখালীতে ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে আইএসডিই এর নতুন গৃহ হস্তান্তর

অবরোধ দিলে পাল্টা অবরোধ, বিএনপিকে দাঁড়াতে দেওয়া হবে না: ওবায়দুল কাদের 

পল্লবীতে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দলবেঁধে ধর্ষণ

পল্লবীতে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দলবেঁধে ধর্ষণ

মধুপুরে একরাতে কৃষক জয়নালের পাচটি গরু চুরি, বাড়িতে কান্নার রোল