crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে চাঁদা না দেওয়ায় যমুনা টিভি’র সাংবাদিকের ব্যবসায় ও মটর সাইকেল কোপালো সন্ত্রাসীরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ১৬মে রবিবার রাত ১২ টার দিকে শহরের সরদার পাড়ায় যমুনা টিভি’র জামালপুর জেলা প্রতিনিধি শোয়েব হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ‘শাহী চাপ-কাবাব এণ্ড বিরিয়ানী ঘরে’ এসে চাঁদা দাবি করে জিকু ও শিপন নামে দুই সন্ত্রাসী। তারা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও তাকে দেখে নেওয়ার হুমকী দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র নিয়ে তাকে (শোয়েব হোসেন) আবারও মারতে আসে। এসময় তার রেস্টুরেন্টের কর্মচারীরা দোকানের শাটার ভেতর থেকে বন্ধ করে দিলে সন্ত্রাসীরা দোকানের সাটার ও সামনে রাখা মোটরসাইকেলে রাম’দা দিয়ে কোপাতে থাকে এবং তাকে মেরে ফেলার হুমকী দিতে থাকে।

সাংবাদিক শোয়েব গণমাধ্যমকে জানান, এসময় আমি পুলিশকে খবর দেই। পরে ওরা দূর থেকে পুলিশকে আসতে দেখে পালিয়ে যায়। তিনি আরও বলেন, ‘জামালপুর শহরে এমন ঘটনা সত্যিই অবিশ্বাস্য। ওরা শুধু চাঁদা চাইতে এসেছিলো না অন্য কোন উদ্দেশ্যে এসেছিলো এখনোও বুঝে উঠতে পারছিনা। তবে হঠাৎ করে এভাবে এসে আমাকে হুমকী দেওয়া ও কোপাতে আসার পেছনে অন্য কোন কারণ আছে বলেই ধারণা করছি। প্রথম যখন ওরা রিকশায় করে এসেছিলো তখন ওদের সাথে একজন সাংবাদিকও ছিল। (যদিও তাকে এখন সাংবাদিক বলা যুক্তিযুক্ত হবেনা।) ওই সাংবাদিকের ভূমিকা নিয়ে দ্বিধা- দ্বন্দ্বে আছি। তাই আপাতত তার নাম প্রকাশ করা থেকে বিরত থাকছি’।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা

হোমনায় স্থানীয় এমপি’র ছবি অপমান ও কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করায় ডিজিটাল আইনে মামলা

হোমনায় স্থানীয় এমপি’র ছবি অপমান ও কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করায় ডিজিটাল আইনে মামলা

হোমনায় প্রাণিসম্পদ অফিসের নতুন ভবনের উদ্বোধন

দেবীগঞ্জে বাসর রাতে বরের রহস্যজনক ‘মৃত্যু’

সরকারি কর্মচারীদের বিনা তদন্তে চাকরিচ্যুত করা যাবে

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

নীলফামারীতে থাই ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ  গ্রেফতার ১৩

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেফতার ১৩

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন কালে আইজিপি

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত