crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মব মোকাবিলায় হতে পারে আইন সংশোধন বা নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১০, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
প্রচলিত আইন দিয়ে ‘মব’ পুরোপুরি মোকাবিলা সম্ভব হচ্ছে না, এ লক্ষ্যে আইন সংশোধন বা নতুন করে আইন করা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১০ মে) রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মব কালচার’ প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা আগেই বলেছি। প্রচলিত আইনের আওতায় যতটুকু সম্ভব, আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে এ বিষয়ে আইনি সংস্কার বা সংশোধনের প্রয়োজন হলে সেটিও করা হবে। আমি আজ এখানে স্বরাষ্ট্রসচিব ও আইজিপিকে অনুরোধ করেছি, বিষয়টি যেন আবার আমাকে স্মরণ করিয়ে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘কারণ মব কালচার আলাদাভাবে মোকাবিলায় নতুন আইন বা সংশোধনের প্রয়োজন হতে পারে। প্রচলিত আইন দিয়ে পুরোপুরি এটি মোকাবিলা করা সম্ভব হচ্ছে না।’

জুয়া ও অনলাইন জুয়া প্রসঙ্গে মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এগুলো বন্ধে কী ধরনের আইনি কাঠামো প্রয়োজন, তা নির্ধারণে আমরা একটি বিশেষ কমিটি গঠন করেছি। এই কমিটি অনলাইন জুয়া কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে আইন প্রণয়নের পাশাপাশি সাইবার ক্রাইম ও মানি ট্রান্সফার-সংশ্লিষ্ট বিষয়গুলো একই আইনের আওতায় আনা যায় কি না, তাও পর্যালোচনা করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনের খসড়া এলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ সময় বদলাচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, ইন্টারনেটভিত্তিক অপরাধের ধরনও পাল্টে গেছে। তাই পুরোনো আইন দিয়ে এখন আর চলা সম্ভব নয়। নতুন আইন প্রণয়নের পাশাপাশি এসব অপরাধ কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে প্রয়োজন হলে আমরা অন্যান্য দেশের অভিজ্ঞতাও গ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতার কথা ভাবছে সরকার, যা তাদের মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে। এক্ষেত্রে পুলিশ পরিদর্শক থেকে কনস্টেবল পদ পর্যন্ত ওভারটাইম ভাতা বিবেচনা করা হতে পারে।’

গত ২ মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত স*ন্ত্রাসী, চাঁ*দাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনায় আগামী ১৫ দিন সর্বোচ্চ সতর্ক হোন: এপে.নিজাম উদ্দিন পিন্টু

চাটমোহরে স্থানীয় মানবাধিকার সংগ্রামীদের নিজস্ব অর্থায়নে অস্ত্রপচারের মাধ্যমে পিত্তথলির পাথর অপসারণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১১ ব্যবসায়ী গ্রেফতার

রংপুর বিভাগজুড়ে ২৪ ঘণ্টায় ৪৫৬ জনের করোনা শনাক্ত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে চিকিৎসকদের মানববন্ধন

কেএমপিতে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২” উদযাপিত

কেএমপিতে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২” উদযাপিত

হোমনায় টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের পক্ষ থেকে ইউএনও তাপ্তি চাকমার বিদায় সংবর্ধনা

বোদা উপজেলায় ট্রাক্টর ও নছিমনের সংঘর্ষে নিহত ১

দিনাজপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জাতীয় শ্রমিক শক্তি’র নির্বাচনী পর্যালোচনা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সাবেক এম.পি আব্দুল মালেকের মৃত্যুবার্ষিকী পালিত