crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর ও কুড়িগ্রামের দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৮, ২০২০ ৪:১১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশ থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে মহাসড়কের টাঙ্গাইল মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার জুঁই-যুথি ফিলিং স্টেশনের সামনে থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। নিহতদের সঙ্গে থাকা কাগজপত্র অনুযায়ী একজন কুড়িগ্রামের চিলমারী উপজেলার শান্তিনগর গ্রামের ফরিদ বেপারীর ছেলে মাসুদ রানা (৩২) ও অন্যজন রংপুরের কোতয়ালী থানার চানবাড়ী গ্রামের মকবুলের ছেলে মামুন (২৮)। নিহতদের একজনের শরীরে সেনাবাহিনীর টি-শার্ট রয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, সকালে গোড়াই এলাকার ওই ফিলিং স্টেশনের সামনে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ সদস্যরা দ্রুত গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিহতদের সঙ্গে থাকা কাগজপত্র থেকে তাদের পরিচয় ধারণা করা হচ্ছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ করা সম্ভব হলে তাদের পরিচয় সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল বাশার জানান, নিহতরা কেউ সেনাবাহিনীতে কর্মরত নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের একজনের শরীরে যে পোশাক ছিল, সেটি বাইরে থেকে কেনা বলে জানা গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সালিশ না মানায় পরিবারকে একঘরে করার অভিযোগ, কথা বললেই ১০ হাজার টাকা জরিমানা

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে করোনার প্রভাবে ঘরবন্দি মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে: আইজিপি

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

২৫ বিঘার কম জমি থাকলে কর দিতে হবে না, সংসদে বিল পাশ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

মহান স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মনির হোসেন

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন ও যে স্কুলে লেখাপড়া করেছেন

দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ১৬৪, নতুন শনাক্ত ৯৯৬৪