crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রফতানি পণ্যের বাজার সম্প্রসারণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রফতানি বাড়াতে পণ্যের বাজার যেমন বাড়াতে হবে তেমনি পণ্য উৎপাদনে বৈচিত্র্যও আনতে হবে।’

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে গণভবনে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি আরো বলেন, ‘উৎপাদিত পণ্যে গুণগত মান যেন নিশ্চিত থাকে সেদিকেও ব্যবসায়ীদের বিশেষ দৃষ্টি দিতে হবে।’

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, সাক্ষাৎকালে বিজিএমইএ প্রতিনিধি দলটি ব্যবসা, বাণিজ্য, রফতানি ও সাম্প্রতিক বাজার পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান।

এ সময় তারা বৈশ্বিক পরিস্থিতিসহ নানা কারণে সৃষ্ট কিছু সমস্যাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী তা মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব সমাধানের আশ্বাস দেন।

প্রতিনিধি দলে ছিলেন- বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, সাবেক সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, শফিউল ইসলাম ও সিদ্দিকুর রহমানসহ সংগঠনটির অন্যান্য নেতারা।

সূত্র : ইউএনবি

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে বৈধ মোটরসাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা ও হেলমেট প্রদান

দাউদকান্দিতে ইউএনও’র অভিযানে দুই ফার্মেসিকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে ইউএনও’র অভিযানে দুই ফার্মেসিকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ নলডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জনতার হাতে মোটরসাইকেলচোর আটক

মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

হোমনায় সরকারি নির্দেশনা মেনে না চললে কঠোর হস্তে দমন করা হবেঃ সার্কেল এএসপি মো. ফজলুল করিম

নাগরপুরে জে এস সি ও জে ডি সি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন যুবককে পেটালেন ছাত্রলীগ নেতারা

শেরপুরে জেল থেকে পলাতক দুই আসামী গ্রেফতার

হোমনায় টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের পক্ষ থেকে ইউএনও তাপ্তি চাকমার বিদায় সংবর্ধনা