crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৫৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৫, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুল্লাহ সরকার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডা: সুব্রত চক্রবর্তী । অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা,চিকিৎসক ও সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শাখাওয়াত হোসেন সভায় জানান, ‘১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়নে ৩১৩টি টিকাদান কেন্দ্র থেকে (৬মাস থেকে ১১ মাস পর্যন্ত) ৫ হাজার ৩২১ জন ও (১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত) ৪৬ হাজার ৪শ’ ১৯ জন শিশুকে ভিটামিন‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য উপজেলায় টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যকর্মীসহ ৬২৬ জন  স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

Looks from the Roswana, 2015

কবর খননে রাজি হয়নি কেউ, কবর খুঁড়ে দাফন করায় প্রশংসায় ভাসছেন তরুণ আলেমগণ

জামালপুর এসপিকের উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

কালীগঞ্জে কৃমিনাশক ওষুধ খেয়ে অসহায় কৃষকের ১১টি ভেড়ার মৃত্যু!

ডিমলার এক করোনা সম্মুখ যোদ্ধা চিকিৎসকসহ নীলফামারীতে আরও ১২ জন করোনায় আক্রান্ত

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণের ঘোষণা করার এখনই উপযুক্ত সময়

পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

রংপুর নগরীর পাঠানপাড়ায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ, আটক-১