crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মারা গেল দেওয়ানবাগী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৮, ২০২০ ৮:২২ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্কঃ রাজধানীর মতিঝিলে অবস্থিত দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী ইন্তেকাল করেছে। সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টা ৪৮ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আজ সকাল পৌনে সাতটার দিকে তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে ইউনাইটেড হাসাপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ আরামবাগে নেওয়া হয়েছে। মরহুমের পরিবারসূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুর বিষয়টি দেওয়ানবাগ শরীফের ফেসবুক পেজেও নিশ্চিত করা হয়েছে। দেওয়ানবাগ দরবার শরিফের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, দেওয়ানবাগী পীরের নাম মাহবুব-এ খোদা। তবে তিনি দেওয়ানবাগী নামে পরিচিত। ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদরাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন। ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করেন দেওয়ানবাগী পীর। এরপর তার মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন। তার কিছু দিন পর নিজেই নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গড়ে তোলেন এবং নিজেকে সুফি সম্রাট পরিচয় দিতে থাকেন মাহবুব-এ খোদা। আস্তে আস্তে তার অনুসারী বাড়তে থাকে। এক পর্যায়ে মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন দেওয়ানবাগী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে তদন্ত করতে গিয়ে এএসআই`র মোটরসাইকেল চু’রি

ময়মনসিংহের নান্দাইলে তদন্ত করতে গিয়ে এএসআই`র মোটরসাইকেল চু’রি

রাজধানীতে র‌্যাব-৪ এর সফল অভিযানে সন্ত্রাসী রবিউল গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

ঝিনাইদহের স্ত্রীর অধিকারের দাবিতে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে নারীর অবস্থান

ডিমলার এক করোনা সম্মুখ যোদ্ধা চিকিৎসকসহ নীলফামারীতে আরও ১২ জন করোনায় আক্রান্ত

নওগাঁয় ২১৩ স্কুলের কেউ পাশ করে নি

ডোমারে অসহায় পরিবার ভিটে ছাড়া, বাড়িঘর ভাং’চুর

ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে জমজমাট বালির ব্যবসা, নষ্ট হচ্ছে পরিবেশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পুলিশের এপিএ চুক্তি স্বাক্ষর

হোমনায় মেয়েকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বখাটের কারাদণ্ড

সুন্দরগঞ্জে মামলার তদন্তে গিয়ে বাদিনীর সাথে ‘অনৈতিক’ কাজে ধরা খেলো পুলিশের এএসআই কর্মকর্তা