crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর ভিত্তিতে উপজেলায় সেরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩১, ২০২০ ৩:২০ অপরাহ্ণ


আইয়ুব আলী,হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে । এবারও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫-ফলাফলে ২৬ টি জিপিএ-৫ পেয়ে উপজেলায় সেরা হয়েছে । রবিবার কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত উপজেলার ৮১ টি জিপিএ ৫ এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ টি , ব্যবসায় শিক্ষা বিভাগে ০৮ টি, মানবিক বিভাগে ০৩ টিসহ মোট ২৬ জিপিএ ৫ পেয়ে উপজেলায় সেরা হয়েছে এ বিদ্যালয় । যার পাশের হার ৯৭.৮৬ % এবং গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ০৩ জন । উল্লেখ্য, গত বছরও ১০ টি জিপিএ ৫ পেয়ে জিপিএ-৫ ফলাফলে প্রথম হয়েছিল এ বিদ্যালয়টি।
জিপিএ-৫ প্রাপ্ত বিদ্যালয়গুলো হলো-হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২৬ জন, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ১৪ জন, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়-১২ জন, রামকৃষ্ণপুর কেকেআরকে উচ্চ বিদ্যালয় ১০ জন, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় ০৬ জন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ০২ জন, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় ০৪ জন, কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ০৪ জন , কলাগাছিয়া এমএ উচ্চ বিদ্যালয় ০৩ জন । অপরদিকে এসএসসি ভোকেশনালে মোট জিপিএ-৫ পেয়েছে মোট ১৩ জন । এর মধ্যে নিলখী উচ্চ বিদ্যালয় ১২ জন ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ০১ জন ।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. মালেক হোসাইন বলেন, বিগত তিন বছর যাবৎ জিপিএ-৫ এর ফলাফলে উপজেলায় সেরা হয় । এ বছরও এসএসসিতে ২৬ টি জিপিএ ৫ পেয়ে উপজেলায় সেরা হওয়ায় আমি খুবই আনন্দিত । ভবিষ্যতে আরও ভাল ফলাফল অর্জন করার চেষ্টা অব্যাহত থাকবে ।
ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল বলেন, এ বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রীদের প্রতি খুবই আন্তরিক,যার দরুন সাফল্য অর্জন করেছে । এ জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক মন্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন বলেন, বিদ্যালয়টি ধারাবাহিকভাবে সাফল্য অর্জনের জন্য বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চুয়াডাঙ্গায় র‌্যাব-৬ এর হাতে আটক কুখ্যাত মাদক সম্রাট মিন্টু

টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না, ১৫ দিনের মধ্যে আসছে প্রজ্ঞাপন : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদেরও জন্য সুখবর

জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় দু:সাহসিক চুরি

৪ স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় কুমারখালীর পাঁচ বিয়ে করা প্রেমিক রবিউল আটক

জলঢাকায় বেগম রোকেয়া দিবসে ৩ জয়িতাকে সংবর্ধনা

নিজের ভাই-ভাতিজাদের সরকারি ঘর করে দিয়ে ব্যাপক সমালোচনার মুখে শৈলকুপার চেয়ারম্যান

র‌্যাব-৪ এর অভিযানে ১৮ভুক্তভোগী উদ্ধারসহ ৩ প্রতারক গ্রেফতার

শৈলকুপায় চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থীর ৩৩ সমর্থক গ্রে’ফতার

শৈলকুপায় চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থীর ৩৩ সমর্থক গ্রে’ফতার

ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে অস্ত্র ও গুলিসহ ২ জন গ্রেফতার