crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুন্দরগঞ্জে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে হত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩১, ২০১৯ ৪:২৮ অপরাহ্ণ

মো. আনিছুল করীম, বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা :   
গাইবান্ধার সুন্দরগঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে খুন হয়েছেন উত্তম কুমার (৩২) নামের ব্যক্তি। পেশায় তিনি রাজমিস্ত্রী। একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে উত্তমকে গলা কেটে হত্যার আগে স্ত্রী ললিতা রানীর হাত-মুখ বেঁধে রাখে। কারা ও কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, নিহত উত্তম কুমার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়ার নিবারুণ দেবনাথের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কয়েকজন সন্ত্রাসী ঢুকে পড়ে উত্তম কুমারের বাড়িতে। এরপর দ্রুত তারা উত্তমকে ধরে গলা কেটে হত্যা করে। এ সময় কয়েকজন উত্তমের স্ত্রী ললিতা রাণীর হাত ও মুখ বেঁধে রাখে। হত্যাশেষে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ললিতা চিৎকার করেন। তখন প্রতিবেশীরা ছুটে এসে ললিতাকে উদ্ধার করেন। ঘরে তখন পড়েছিল উত্তমের গলাকাটা লাশ। ললিতা রাণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে হত্যার কারণ ও হত্যাকারীদের ব্যাপারে ধারণা দিতে পারেন নি স্থানীয়রা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন,’সংবাদ শুনে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানতে পারিনি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁও দু’র্বৃত্তদের আ’গুনে মালামালসহ দোকান পুড়ে ছাড়খার

ময়মনসিংহের গফরগাঁও দু’র্বৃত্তদের আ’গুনে মালামালসহ দোকান পুড়ে ছাড়খার

সরিষাবাড়ীতে বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শৈলকুপায় তিন নাম্বার ইট দিয়ে রাস্তা নির্মাণ, দেখার কেউ নেই

ডোমারে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৫৫ হাজার পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

হোমনায় এলপি গ্যাস সিলিণ্ডার থেকে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই,কয়েক লাখ টাকার ক্ষতি

শৈলকুপায় ব্যাটারী চালিত ইজিবাইক খাদে, চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ে ফেসবুকে মহানবীকে (স.) নিয়ে কটূক্তি করায় যুবক আটক

পঞ্চগড়ে বিশ্বনবীকে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে বি’ক্ষোভ সমাবেশ

পঞ্চগড়ে বিশ্বনবীকে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে বি’ক্ষোভ সমাবেশ

হোমনায় চিকিৎসকদের পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান