crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহ-৩,আসনে অ্যাড. নিলুফার আনজুম পপি বিজয়ী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৩, ২০২৪ ৯:২৬ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে ১ হাজার ৯২৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামিলীগ মনোনীত ( নৌকা) প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

তিনি এ আসনে মোট ৯২টি ভোট কেন্দ্রে পেয়েছেন ৫৪ হাজার ৪৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পান ৫২ হাজার ৫৬৬ ভোট।

শনিবার (১৩ জানুয়ারি) ভালুকাপুর স্থগিত ভোট কেন্দ্রে সুষ্ঠভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রে ভোট সংখ্যা ছিল ৩ হাজার ৩২টি। এর মধ্যে কাস্টিং হয়েছে ১ হাজার ৬৭৬ ভোট। তার মধ্যে নৌকা প্রতীক পায় ১ হাজার ২৯৫ ভোট, ট্রাক প্রতীক পায় ৩৫৫ ভোট ও অন্য প্রার্থীরা পান ১১ ভোট। বাতিল হয়েছে ১৫ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুহম্মদ মোশারফ হোসেন।

এদিকে ভালুকাপুর ভোট কেন্দ্রে ভোট গণনা শেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন এ আসনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

উল্লেখ্য, ৭ জানুয়ারি ময়মনসিংহ-৩ আসনে মোট ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৯১টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। স্থানীয় নৌকার সমর্থকদের হা’মলা, ভাং’চুর ও ব্যালট বাক্স ছি’নতাইয়ের ঘটনায় ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ৯১ টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি (নৌকা) প্রতীকে পান ৫৩ হাজার ১৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ‘ট্রাক’ প্রতীকে ৫২ হাজার ২১১ ভোট। তাঁদের দু’জনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভোটের ব্যবধান ছিল ৯৮৫ ভোট। এ আসনে অন্য সাতজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামানত হারিয়েছেন। ১৩ জানুয়ারি ভালুকাপুর স্থগিত ভোট কেন্দ্রে ভোট গ্রহণের পর এ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনকে ঘিরে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ভোট কেন্দ্রের আশপাশ ছিল নিরাপত্তা বেষ্টনীর চাদরে ঘেরা। নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাজীপুর মহানগরীর পোশাক কারখানায় চুরি মামলার আসামি ঝিনাইদহে গ্রেপ্তার, ১০ লাখ টাকা উদ্ধার

জামালপুরে ৭০০জনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা বুলবুল গ্রেপ্তার

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর উপহার দিলেন সেলিমা আহমাদ এমপি

জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে রংপুরে সাংবাদিক সমাবেশ

হোমনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে যুব ঋণ বিতরণ

হোমনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে যুব ঋণ বিতরণ

কেরানীগঞ্জে আ’ধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সং’ঘর্ষে আহত-৯

নীলফামারীতে থাই ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

অসহায় ও দুস্থদের মাঝে ৩.৩৫ লাখ মেট্রিক টন চাল বিতরণ করেছে অন্তর্বর্তী সরকার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও কার্তুজসহ গ্রেফতার-২