crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জলঢাকা পৌরসভা নির্বাচন: আ.লীগের বিদ্রোহী প্রার্থী বাবলু বিজয়ী, নৌকা প্রতীক পেল মাত্র ৭৬৫ ভোট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩১, ২০২১ ৮:১০ অপরাহ্ণ

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।। নীলফামারীর জলঢাকা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী)হয়ে নারিকেল গাছ প্রতীক নিয়ে ১৪ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।ভোট গণনা শেষে শনিবার(৩০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ওই ফলাফল ঘোষণা করেন  রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।
বিজয়ীর নিকটতম প্রতীদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী বর্তমান মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৬০৮ ভোট।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহসীন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৭৬৫ ভোট।  এছাড়াও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আফরোজা পারভীন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ ভোট ,স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১২২ ভোট ও জিয়াউর রহমান চৌধুরী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮৫ ভোট।
ফলাফলের সত্যতা নিশ্চিত করে  রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে মেয়র পদে নারিকল গাছ প্রতীক নিয়ে ১৪হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬০৮ ভোট।
এ পৌরসভার মোট ভোটার ৩৩ হাজার ৬৩৪ জন।তাদের মধ্যে ২৭ হাজার ৩৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪১৪টি ভোট বাতিল হয়েছে। শতকরা ৮১ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বাক্সে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এনআরবিসি ব্যাংকে নিয়োগ

দাউদকান্দিতে ডিজিটাল জন্ম-মৃত্যুর নোটিফিকেশন এবং অবহিতকরণ কার্যক্রম উদ্বোধন

রংপুরে মেয়েকে ধ’র্ষণের মামলায় বাবার যা’বজ্জীবন

রংপুরে মেয়েকে ধ’র্ষণের মামলায় বাবার যা’বজ্জীবন

কোটচাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ,২ সপ্তাহ অতিবাহিত হলেও বিচার পাননি ভুক্তভোগী পরিবার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসক ও নার্সদের সংঘর্ষে চিকিৎসা সেবা বিঘ্নিত

কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের নয়, দেশের জনগণের ব্যাংক : আইজিপি

হোমনায় গ্যাস লাইনের রাইজার চুরি

কিশোরগঞ্জের পাগলা মসজিদে এবার পাওয়া গেল সর্বোচ্চ ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬ শ’ ৮৭ টাকা

আপনারা ধরছেন চুনোপুঁটি, রাঘববোয়ালদের ধরবে কে: দুদককে হাইকোর্টের প্রশ্ন

আপনারা ধরছেন চুনোপুঁটি, রাঘববোয়ালদের ধরবে কে: দুদককে হাইকোর্টের প্রশ্ন

রংপুরে স্টেডফাস্ট কুরিয়ারের ওয়্যার-হাউজের শুভ উদ্বোধন

রংপুরে স্টেডফাস্ট কুরিয়ারের ওয়্যার-হাউজের শুভ উদ্বোধন