crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১২, ২০২০ ৩:৩১ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের ফতেপুর ভুরারঘাট বাজার এলাকা থেকে জহিরুল ইসলাম ভোলা (৬৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার সকালে বাজারের পাশ্ববর্তী একটি কচুক্ষেত থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জহুরুল ইসলাম ভোলা দিনে ভ্যান চালাতেন আর রাতে ভুরারঘাট বাজারের ফরহাদ হোসেনের ধানের গোডাউন পাহারা দিতেন। কিন্তু শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার মরদেহ পাশ্ববর্তী কচুক্ষেতে ফেলে যায়। পরে শনিবার সকালে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

গোডাউন মালিক ফরহাদ হোসেন জানান, তার গোডাউনে ধান ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিল। দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশে তার গলাকেটে হত্যা করেছে। এছাড়াও গোডাউনে রাখা নগদ ১০লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে শিক্ষক আলহাজ্ব ইউনুছ আলী’র জানাযা সম্পন্ন

দেশে করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪৬২

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৭ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

রাজশাহীতে নন্দন সাহিত্য একাডেমি আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা প্রদান

তুষারধারায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

তুষারধারায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

পুলিশ-র‌্যাবের জালে আটক ঘোড়াঘাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাস

ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনা মোতায়েনের জন্য সেনা সদরে সুপ্রিমকোর্টের চিঠি

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে সা’জাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডোমারে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এঁর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন

বিরলে বিজিবি’র অভিযানে ৯৬ বোতল মদ জব্দ