crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে শিক্ষক আলহাজ্ব ইউনুছ আলী’র জানাযা সম্পন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০২০ ৪:১৫ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে শিক্ষক আলহাজ্ব ইউনুছ আলী’র জানাযা সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে শিক্ষক, রাজনৈতিক মহলসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (৩জুলাই) সকাল ৬ টায় সাহাপাড়া তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নানিল্লা- – – – রাজিউন। বাদ জুম্মা ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শুরুতে বাংলাদেশ স্কাউট নীলফামারী জেলা, ডোমার ও জলঢাকার উপজেলার পক্ষ থেকে কফিনে ফুলেল শুভেচ্ছা দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। পরে ডোমার স্কাউট এর পক্ষে শিক্ষক হারুন অর-রশিদের নের্তৃত্বে গার্ড অফ অনার প্রদান করা হয়।
জানাজায়, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আ’লীগের সভাপতি খায়রুল আলম বাবুল, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব করিমুল ইসলাম, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, আঞ্চলিক উপ-কমিশনার কহিনুর ইসলাম, জেলা সম্পাদক গোলাম কিবরিয়া, লিডার ট্রেনার মজিবুর রহমানসহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন। মৃত্যু কালে বয়স ছিল ৬৫ বছর। তিনি ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন এবং বাংলাদেশ স্কাউটের সর্বচ্চ এ্যাওয়ার্ড প্রাপ্ত হন। তিনি- স্ত্রী, ১টি ছেলে, ৪টি মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইউনুছ আলী’র মৃত্যুতে জাতীয় সংসদের বিশেষ দূত ও বাংলাদেশ স্কাউটের সভাপতি আবুল কালাম আজাদ, স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও দূদকের কমিশনার মোজাম্মেল হক খান, নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি/ সম্পাদক, ডোমার প্রেসক্লাবের সভাপতি/ সম্পাদক গভীর শোক ও সমোবেদনা প্রকাশ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় ভূমিহীনদের আবাসনে অগ্নিকাণ্ডে ১০ টি ঘর ভস্মীভূত, ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই!

তরুণ কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীতাঙ্গনে উজ্জ্বল ভূমিকা রাখতে চান অনিরুদ্ধ শুভ

তরুণ কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীতাঙ্গনে উজ্জ্বল ভূমিকা রাখতে চান অনিরুদ্ধ শুভ

ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল

চকরিয়ায় ওয়ারেণ্টভুক্ত আসামি ফারুক গ্রেফতার

চকরিয়ায় ওয়ারেণ্টভুক্ত আসামি ফারুক গ্রেফতার

ঝিনাইদহে ১০ হাজার কর্মহীন পরিবারের মাঝে এমপির উপহার বিতরণ

কেএমপি’র অভিযানে ৬ অনলাইন জু’য়াড়ি গ্রে’ফতার

ময়মনসিংহে লকডাউন মনিটরিংয়ে জেলা প্রশাসক

মধুপুর থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

চকরিয়ায় মাদক ও বাল্য বিবাহ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা -৫ উপ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী আনসার রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা