crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে তুচ্ছ ঘটনায় কৃষককে গলাটিপে হত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৭, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাঁকুরপাড়ায় পাটক্ষেতে ছাগল ঢুকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিবারন রায় (৪৫) নামের এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত কৃষ্ণ রায় ও তার স্ত্রী কল্পনা রানী পলাতক রয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে গঙ্গাচড়ার ঠাঁকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঠাঁকুরপাড়ায় আকিজ গ্রুপের একটি ক্ষেতে ঢুকে পাট নষ্ট করে কৃষক নিবারন রায়ের ছাগল। এ নিয়ে আকিজ গ্রুপের কেয়ারটেকার কৃষ্ণ রায় ও তার স্ত্রী কল্পনা রানী ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে নিবারনের ছেলে সন্তোষ রায়কে ছুরিকাঘাত করেন কৃষ্ণ রায়। এ সময় নিবারন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মাটিতে ফেলে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, অভিযুক্ত কৃষ্ণ রায় ও তার স্ত্রী কল্পনা রানী পলাতক। মামলার প্রস্তুতি চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক-১

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ১ মাস ২ দিন ধরে রাজপথে শিক্ষকরা, দৃষ্টি নেই সরকারের!

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি টিআইবির

নীলফামারীতে বিআরটিএ অফিসের পাঁচ দালাল আটক

মধুপুর তরুণ প্রজম্মের অহংকার ছাত্র নেতা আসাদুজ্জামান (আসাদ) আকন্দ

কবে উদ্বোধন হবে চিলাহাটির ফায়ার সার্ভিস স্টেশন ?

হযরত রাসুল (সা.) কে স্বপ্নে দেখার আমল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় ৬৮ বোতল ফেন্সিডিলসহ ৩ যুবক আটক

পঞ্চগড়ে যৌতুকের দাবিতে নির্যাতন, মামলা তুলে নিতে হুমকি

গোবিন্দগঞ্জে আগামী ২৯ জুন থেকে আরও ৭ দিনের লকডাউন ঘোষণা