crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ভুয়া ডাক্তারসহ গ্রেফতার ৭

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৮, ২০২০ ৪:০২ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মহানগরীতে ভুয়া ডাক্তার, অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও দালাল চক্রের ৩ সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার নগরীর ধাপ এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়।এসময় নাম পদবিসহ ০২ টি নেম প্লেট, ০৪ টি সিল, ০১ টি নাম-পদবিসহ সিল, একটি ডাক্তারী প্রেসক্রিপশন প্যাড, একটি ডিসকভার কোম্পানী ১২৫ সিসি রেজিঃ বিহীন মোটরসাইকেল এবং একটি সামসাং কোম্পানীর মোবাইল সেট জব্দ করা হয়। দেশে যখন করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে এক শ্রেণির অসাধু দালাল চক্র স্বাস্থ্যসেবাকে চরম হুমকির মুখে নিপতিত করার চেষ্টা চালাচ্ছে। স্বাস্থ্য সেবাকে রক্ষার্থে দীর্ঘদিন যাবত নিজে চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করায় হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে ভুয়া ডাক্তার মোতালেব সরকার রিপন (৩১), হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তফা কামাল (৩৫) ও তার দুই সহকারীসহ ৪ জনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (৭জুলাই) দুপুরে কোতোয়ালী থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) কাজী মুত্তাকী ইবনু মিনান। তিনি জানান, নগরীর ধাপ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে এমবিবিএস, এফসিপিএস পাশ নামধারী ভুয়া ডাক্তার মোতালেব সরকার রিপনকে গ্রেফতার করা হয়। এ সময় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তফা কামাল ,ভুয়া ডাক্তারের পিএস তৌফিক ইসলাম রাফি (১৯) ও ম্যানেজার তোহিদ হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের দেওয়া তথ্য অনুযায়ী ভুয়া ডাক্তার রিপনের দালাল চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো-মো. এরশাদ আলী (৪৫), আব্দুর রউফ রেজাউল (৪৯) ও নয়া মিয়া (৩৬)। তিনি জানান, আটক আসামিদের বিরুদ্ধে রংপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন-রংপুর মেট্রোপলিটন পুলিশের (এডিসি ক্রাইম) মো. শহিদুল্লাহ কাওছার, কোতয়ালী থানার এসি মো. জমির উদ্দিন ও ওসি আব্দুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এদিকে রংপুর জেলার সিভিল সার্জন ডাক্তার হিরোম্ব কুমার রায় সাংবাদিকদের জানান, হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে কোন রেজিস্ট্রেশন আমার জানা নেই। তবে তদন্ত করে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সৈয়দপুরের প্রথম নারী মেয়র নির্বাচিত হলেন রাফিকা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে জামায়াত-বিএনপির ‘কটূক্তির’ প্রতিবাদে সরিষাবাড়ীতে বি ক্ষোভ মিছিল

দৌলতপুরে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন

হোমনায় এমপি সেলিমা আহমাদ এর অর্থায়নে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

মধুপুরে মাস্ক না পরার অপরাধে ১১ ব্যাবসায়ীর জরিমানা

ঝিনাইদহে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় গ্রেফতার ৫ জন রিমাণ্ডে

হোমনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

নূর হোসেন আবাহনী জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী

পুলিশ সদস্যদের অভিনয়ে মঞ্চস্থ নাকট ‘অভিশপ্ত আগস্ট’

পুলিশ সদস্যদের অভিনয়ে মঞ্চস্থ নাকট ‘অভিশপ্ত আগস্ট’

চকরিয়ায় বিকাশ ও পত্রিকার দোকানে চুরি