crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, অকেজো ৪ এস্কেভেটর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৩, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধে অভিযান চালাল উপজেলা প্রশাসন। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় চলে এই অভিযান। নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গম এলাকা ও প্রবল বৃষ্টির মধ্যেই চলে অভিযান। প্রশাসনের উপস্থিতির টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত চারটি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ফসলি জমির টপসয়েল কাটার কাজও।

উপজেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে কৃষিজমির টপসয়েল কাটা কোনভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি, অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনেরও কোনো সুযোগ নেই।

প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার ফলে একদিকে যেমন জমির উৎপাদন ক্ষমতা কমছে, অন্যদিকে পরিবেশের উপরও পড়ছে বিরূপ প্রভাব। তাই মাটি কাটার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।’

পুঠিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির টপসয়েল কাটা এবং অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সিরিজ বোমা হামলার প্রতিবাদে ভালুকায় যুবলীগের মানববন্ধন

ঝিনাইদহে সমুদ্র পথে মানব পাচারের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবীগঞ্জে বাসর রাতে বরের রহস্যজনক ‘মৃত্যু’

রংপুর মানব কল্যাণ সংগঠন কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

জামালপুরে বিজিবি’র অভিযানে ১৭ লক্ষাধিক টাকার ‘ইয়াবা’ উদ্ধার 

নীলফামারীর নবাগত জেলা প্রশাসকের ডিমলায় পরিচিতি ও মতবিনিময় সভা।

নীলফামারীর নবাগত জেলা প্রশাসকের ডিমলায় পরিচিতি ও মতবিনিময় সভা।

ব্যাপক নকল ওষুধ উদ্ধার:সৈয়দপুরে ল্যাবরেটরীজ মালিকের এক বছর কারাদণ্ড

শৈলকুপায় তিন নাম্বার ইট দিয়ে রাস্তা নির্মাণ, দেখার কেউ নেই

মধুপুরে মাদক ব্যবসায়ীদের হাতে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলীম

ডোমারে স্থানীয় সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা