crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ইউএনও আজগর আলীর বিদায়ের কথা শুনে স্ব-উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানালো শিক্ষার্থীরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৫, ২০১৯ ৪:১৫ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>

কুমিল্লার হোমনায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলীর বিদায়ের কথা শুনে গতকাল বুধবার শেষ কর্মদিবসে হোমনা’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে-মেয়েরা স্ব- উদ্যোগে ফুল নিয়ে অফিসে এসে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছে।

ইউএনও আজগর আলী বলেন, ‘আমার জানা ছিলোনা- ওরাও আমাকে এতটা ভালোবাসতো। সত্যিই এ ভালোবাসা কখনোই ভুলে যাওয়ার মত নয়, এর কোন প্রতিদানও হয়না। ভালোবাসি প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দকে।
৮ বছরের চাকুরি জীবনে ২ টি ডিসি অফিসে সহকারী কমিশনার, ৩ টি স্টেশনে সহকারী কমিশনার (ভূমি) এবং এর পূর্বে ২ টি স্টেশনে ইউএনও হিসেবে কাজ করার অভিজ্ঞতা এবং বিদায় নেয়ার অভিজ্ঞতাও হয়েছে, কষ্ট পেয়েছি সত্যি- তবে চোখের জল ঝরেনি! কিন্তু আজ হোমনায় মাত্র ১০ মাসের ইউএনও হিসেবে কর্মজীবন শেষ করে বিদায় নেয়ার প্রাক্কালে হাজার চেষ্টা করেও চোখের জল আটকাতে পারিনি এবং আমার প্রিয় সহকর্মীদের কারো চোখের জলও আটকাতে পারিনি।’ 

গত মঙ্গলবার রাতে অফিসার্স ক্লাব আয়োজিত বিদায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সহকর্মীদের উদ্দেশে বিদায়ী ইউএনও বলেন,‘ আজ অনুভব করতে পারছি- আমি আপনাদের কতটা ভালবাসি।আর এ অনুষ্ঠানে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে- আপনারা আমাকে কতটা ভালোবেসেছিলেন। আপনাদের এ ভালোবাসা কখনো ভুলে যাওয়ার মত নয়, আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবো। আপনাদের প্রতি আমার ভালোবাসা অবিরাম অব্যাহত থাকবে, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবর মাসে হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের পর থেকে উপজেলার সার্বিক উন্নয়রে দৃষ্টি দেন।তার একান্ত প্রচেষ্টায় উপজেলার তাঁতুয়াকান্দি গ্রামে ২৪ ঘন্টায় স্থাপিত হয় একটি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় । এরপর
দড়িচর উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন , ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান, গরীব-দু:খী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া ,অসহায় মুক্তিযোদ্ধাকে সাহায্য প্রদান ও বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি হোমনার মানুষের মন জয় করতে সক্ষম হন এবং অবশেষে অত্যন্ত সুনামের সাথেই হোমনা থেকে বিদায় নেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডা. মুরাদ হাসানের কিছু বক্তব্য সরকার এবং দলকে বিব্রত করেছে: তথ্যমন্ত্রী

জামালপুরে এফ এম আইডিয়াল কলেজের স্কুল শাখা উদ্বোধন

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষকের অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্র জনতার

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ৭৯ লাখ ২৫ হাজার দুঃস্থ মানুষ পাচ্ছেন বিভিন্ন রকম ভাতা ও শিক্ষা-উপবৃত্তি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী

শৈলকুপায় ১২’শ পরিবারের মাঝে সংসদ সদস্য’র খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিনিধি আবশ্যক

প্রতিনিধি আবশ্যক

ফকিরহাটে চিকিৎসকের বিরুদ্ধে কিশোরীকে যৌ’ন হ’য়রানির অভিযোগ

হোমনায় বেড়াতে এসে তরুণের সলিল সমাধি