crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় তালাবদ্ধ ট্রাংকে ফেলে যাওয়া অর্ধগলিত লাশের রহস্য উদঘাটন, বাবা-মাসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৯, ২০২০ ২:৫৮ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন, ক্রাইম রিপোর্টার।। দেড় মাস পর অজ্ঞাত পরিচয় শিশুর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) রংপুর। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার(৮ সেপ্টেম্বর)বিকেলে হত্যাকাণ্ডের শিকার শিশুর পরিচয় ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে বাবা ও সৎ মাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১৬ জুলাই নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙ্গা ফরেস্টের সিংগাহাড়া নদীর তীরবর্তী ডোমার-ডিমলা বাইপাস সড়কের একটি তালাবদ্ধ ট্রাংক থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেছিল আইন-শৃঙ্খলা বাহিনী।

পিবিআই সূত্রে জানা গেছে, ১৫ জুলাই রাতে একটি পিকআপে একটি ট্রাংক নীলফামারীর উল্লেখিত স্থানে ফেলে পালিয়ে যায়। তা দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।পুলিশ সেই রাতে ট্রাংটি ঘিরে রাখলেও পরদিন পুলিশ ট্রাংকটি খুলে বিছানার চাদর ও কাঁথা মোড়ানো অবস্থায় একটি অর্ধগলিত লাশ পায়। লাশ দেখে ধারণা করা হয় এটি কোন ৩০ থেকে ৪০ বছরের যুবকের লাশ ছিল। এক পর্যায়ে ঘটনাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই রংপুর।তারা সকল বস্তু ক্রাইমসিন যথাযথভাবে সংগ্রহ করে তদন্ত শুরু করে।তবে লাশটি ঝলসানো ও অর্ধগলিত থাকায় ফিঙ্গার প্রিণ্ট গ্রহণ করে সে সময় শিশুটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে অজ্ঞাতনামাদের আসামী করে নীলফামারীর ডিমলা থানায় একটি মামলা করা হয়।

রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের এর নেতৃত্বে একটি স্পেশাল টিম তথ্য প্রযুুক্তি ব্যবহার করে প্রায় ১ মাস ১৭ দিন পর অপরাধের মোটিভ, প্রক্রিয়া ও মৃত ব্যক্তির পরিচয় নৃশংসতম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়।তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার খানসামা উপজেলার একটি এনজিওতে কর্মরত নিহত শিশু জিহাদ (১২)এর বাবা জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জিয়াউর রহমানের স্বীকারোক্তি মতে দিনাজপুর জেলার বিরল উপজেলায় তার ভাড়া বাসা থেকে তার দ্বিতীয় স্ত্রী শিশু জিহাদের সৎ মা আলেয়া মনি(১৯), ও তার শ্বশুর আইয়ুব আলীকে (৫৫) গ্রেফতার করা হয়।এ সময় ওই বাড়ি থেকে ইলেক্ট্রিক ওয়াটার হিটার জব্দ করা হয়।জিহাদকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে হিটারের গরম পানি নিক্ষেপ করা হয়। পিবিআই আরো জানান,ধৃতদের তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিশু জিহাদের সৎ মা আলেয়া মনি এবং তার বাবা জিয়াউর রহমানের সাথে শিশু জিহাদের বনিবনা না হওয়ায় তারা একত্রে পরিকল্পিতভাবে ১৪ জুলাই/২০২০ রাতে ঘুমন্ত জিহাদকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। বাসায় ব্যবহৃত একটি স্টিলের ট্রাংকে শিশু জিহাদের লাশ পেঁচিয়ে ভিতরে ঢুকায়। আইয়ুব আলী পার্শ্ববর্তী মীম ভ্যারাইটিজ স্টোর হতে দুইটি চাইনিজ তালা কিনে এনে ট্রাংকটি তালাবদ্ধ করে। পরে লাশটি ট্রাংকে ভরে বিরল হাসপাতালের গেটের সামনে হতে একটি নীল রঙের ছোট পিক আপ ভ্যান ১৩ হাজার টাকায় ভাড়া করে। এরপর পিকআপটি নীলফামারীর ডিমলার উক্ত স্থানে এসে গভীর রাতে নদীর ধারে ট্রাংকটি ফেলে পালিয়ে যায়। উক্ত পিক আপের মালিক ও ড্রাইভার ইসমাইল(২৬)কেও গ্রেপ্তার করা হয়। জিহাদ হত্যাকাণ্ডে তার বাবা, সৎ মা, সৎ নানা ও পিকআপ চালকসহ এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের জানান, পিবিআই এসআই মো. ইকরামুল হক এই মামলা তদন্ত করছেন। তাকে পিবিআই এর একটি স্পেশাল টিম সহায়তা করছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অবশেষে প্রাণ ফিরে পেলো ঝিনাইদহের নবগঙ্গা নদী

ডোমারে লায়ন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে ২০ দনে ২৮০ কোটি টাকা লুট!

সরিষাবাড়ীতে নদীতে ঝাঁপিয়ে পড়া ৩ জুয়ারির লাশ উদ্ধার, দায়িত্ব অবহেলায় ২ পুলিশ প্রত্যাহার, আটক ২

ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ

পাবনায় স্কয়ার টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সিডি ফাইটারস

বিনামূল্যে সার ও বীজ পাবে ২৭ লাখ কৃষক

বিনামূল্যে সার ও বীজ পাবে ২৭ লাখ কৃষক

শৈলকুপায় সংঘর্ষের রোষানলে মেহগনি বাগান!

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

ঘোড়াঘাটে বিএনপি-জামায়াতের  আরোও ৫ নেতাকর্মী আটক, আটক আতঙ্কে  নেতা-কর্মীরা