crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনা সুজানগরে গুড়ের বাজারেও সিণ্ডিকেট, বিপাকে সাধারণ মানুষ!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৩, ২০১৯ ৩:৪৭ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি :

পাবনা সুজানগরে চলতি রমজান মাসে সিন্ডিকেট করে আখের গুড় বিক্রি করা হচ্ছে। কতিপয় অসাধু গুড় ব্যবসায়ী রমজান মাসে অধিক মুনাফার আশায় মাত্রাতিরিক্ত চড়া দামে গুড় বিক্রি করছেন।

ভুক্তভোগী ক্রেতারা জানায়, রমজান মাস শুরু হওয়ার আগের দিনও প্রতি কেজি গুড় ৬০ থেকে ৭০টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু রমজান মাসের প্রথম দিন থেকেই গুড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রতি কেজি গুড় ১‘শ টাকা দরে বিক্রি করছেন। বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার তদারকি না করায় গুড় ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো দামে গুড় বিক্রি করছেন।

সুজানগর পৌর বাজারে গুড় কিনতে আসা ক্রেতা লিটন খান বলেন, রমজান মাসে গুড়ের শরবত খেতে রোজাদাররা বেশি বেশি করে গুড় কিনে থাকেন। আর এ সুযোগে গুড় ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় সিন্ডিকেট করে মাত্রাতিরিক্ত দামে গুড় বিক্রি করেন। গুড়ের বর্তমান এ বাজারে নিম্ন আয়ের মানুষের গুড়ের প্রতি চাহিদা থাকলেও কিনতে পারছেন না। তারা গুড়ের শরবতের চাহিদা মেটাচ্ছেন চিনি দিয়ে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ সাংবাদিকদের  বলেন, সিন্ডিকেট করে গুড়ের দাম বাড়ালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে অসুস্থ ফুটবলারের পাশে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি

ডিমলায় ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যুর ঘটনায় লাইফ কেয়ার হসপিটাল সি’লগালা

ডিমলায় ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যুর ঘটনায় লাইফ কেয়ার হসপিটাল সি’লগালা

গৌরীপুরে বেস্ট লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে অনলাইনে প্র*তারণার শিকার ৫৬ শিক্ষার্থী ফিরে পেল টাকা

নীলফামারীতে ট্রেনে কা-টা পড়ে নি-হ-ত ৪

লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ

ঝিনাইদহে গর্ভবতী মায়েদের বিনামূল্যে সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা প্রদান

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আ’হত -২

হোমনায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত

দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের গেজেট প্রকাশ কবে : ইসি সচিব