crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ১৩৫  দিনে কুরআনে হাফেজ হলেন ১০ বছর বয়সী ফজলে রাব্বুল 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৬, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ

আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪ মাস ১৫ দিনে অর্থাৎ ১৩৫ দিনে  ফজলে রাব্বুল কুরআন হেফজ সম্পন্ন করেছেন। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শ্রীঘর চকবাজার হযরত শাহজালাল (রহঃ) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল ও এতিমখানা হযরত ফাতেমাতুজ জাহেরা ( রহঃ) সুন্নীয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে  মাদ্রাসা প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ শফিকুল ইসলাম(শিরু) এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি  ছিলেন  মাওলানা মুফতি কাজি আলাউদ্দিন আহমেদ।  মাদ্রাসা শিক্ষক হাফেজ আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায়  বিশেষ অতিথি  ছিলেন নবীনগর নারায়নপুর ডি এস কামিল মাদ্রাসা আরবি প্রভাষক মাওলানা মুফতি জাবেদুর রহমান সিদ্দিকী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি  মোঃ আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক  শেখ কাউসার আহমেদ, সহ-সাধারণ সম্পাদক  জসিম উদ্দিন।

মাদ্রাসার প্রধান শিক্ষক  হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকিরের সার্বিক তত্ত্বাবধানে এসময়   মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান‍্য ব‍্যক্তিবর্গসহ  শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন  পীরজাদা মাওলানা মুফতি কাজি আলাউদ্দিন আহমেদ।

মাদ্রাসা সূত্রে জানা যায়,বাবার স্বপ্ন পূরণে মোহাম্মদ ফজলে রাব্বুলকে কুরআন হাফেজ বানাবেন । সেই লক্ষ্যে  নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের  শ্রীঘর গ্রামে মোহাম্মদ ফরিদ মিয়া ও  পারভীন বেগম দম্পতি তাদের  ১০ বছর বয়সী সন্তান  ফজলে রাব্বুলকে ভর্তি করেন  স্থানীয় শ্রীঘর চকবাজার হযরত শাহজালাল (রহঃ) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল  মাদ্রাসায়  । হিফজ্ বিভাগের ভর্তি হয়ে  মাত্র ১৩৫  দিনে ৩০ পারা পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হন মোহাম্মদ ফজলে রাব্বুল । তার এমন কৃতিত্বে খুশি তার সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা। শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা আর স্নেহ ভালাবাসায় অল্প সময়ে কুরআনের হাফেজ হতে পেরেছে বলে জানায় ফজলে রাব্বুল । ভবিষ্যতে একজন বড় আলেম হওয়ার ইচ্ছা তার।

মাদরাসার প্রধান শিক্ষক  মুহতামিম হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকির  বলেন, ‘ফজলে রাব্বুল  খুব মেধাবী ছাত্র, মনোযোগী এবং মেহনতী। তার এই মেহনত যদি সে ধরে রাখতে পারে তাহলে একজন যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

ঘোড়াঘাটে হাসপাতাল থেকে আবারও মোটরসাইকেল চু*রি, ধরা-ছোঁয়ার বাইরে চোরচক্র

গণভোটের ভোটার কমল প্রায় ১১ লাখ, নতুন করে গেজেট প্রকাশ

রংপুরে হত্যা মামলায় মায়ের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে কন্যা

নাসিরনগরে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টশন

নাসিরনগরে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টশন

ডোমারে হেলমেটবিহীন মোটরবাইকের উপর বিশেষ অভিযান

পঞ্চগড় জেলা পরিষদ সদস্য মনিরের ঈদ শুভেচ্ছা

ওয়াল্টনের মিলিয়নিয়ার অফার উপলক্ষে নাসিরনগরে শোভাযাত্রা

গৌরীপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ

মার্কিন ঘাঁটিগুলোতে হা*মলা অব্যাহত থাকবে: মোজতবা খামেনি