crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গুতে সারাদেশে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২১ জন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৯, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত ১ হাজার ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪১ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে হয়েছে ৪৮ হাজার ৫৮২ জন।

শনিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৭০ জন, ঢাকা বিভাগে ১৬৩ জন, ময়মনসিংহে ২৫ জন, চট্টগ্রামে ১৪৯ জন, খুলনায় ১১২ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ১৪৬ জন এবং সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ৩৯৫৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৭৪ জন; আর ২ হাজার ৮০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৭ হাজার ৮৪৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৭৩৫ জন।

অক্টোবরের ১৯ দিনে ১৭ হাজার ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৭৮ জনের। এর আগে সেপ্টেম্বর মাসে দেশে সবচেয়ে বেশি ১৯ হাজার ২৪১ জন রোগী ভর্তি হয়েছে। ওই মাসেই সবচেয়ে বেশি ৮৩ জনের মৃত্যু হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধায় ট্রাক ও অটো বাইক মুখোমুখি সংঘর্ষে আহত ২

দেশের সব নদীবন্দরকে ১ ও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

নাগরপুর উপজেলা যুবলীগের জাতীয় শোকদিবস পালন

আইলচারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া ও সমর্থন চান সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন

দুই বছরেও শেষ হয়নি হিলি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ!

হোমনায় ইউএনও’র নেতৃত্বে কৃষকের ধান কেটে দিল শিক্ষক, ছাত্র ও স্কাউটের সদস্যরা

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ২ টি চো’রাই মোটরসাইকেলসহ ২ চো’র গ্রেফতার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২

এসএসএফের সাবেক ডিজির ব্যাংক হিসাব অবরুদ্ধ ও সম্পদ ক্রোক

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন