crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:২১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বেলাবতে ১৮টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৩, ২০২০ ৪:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : নরসিংদীর বেলাবতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৮ টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার পাটুলী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, বেলাব উপজেলার পাটুলী,পোড়াদিয়া ও রাধাখালী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চলছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী বালু ব্যবসায়ী আড়িয়াল খাঁ নদ হতে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এ বিষয়ে জানতে পেরে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলাল হোসেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৮ টি ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত অন্যান্য যন্ত্রাংশ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলাল হোসেন বলেন, নরসিংদীর জেলা প্রশাসকের নির্দেশে ও বেলাব উপজেলা নির্বাহী অফিসার শামিমা শরমিনের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বালু ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে জব্দ করা বালু উত্তোলনের মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি পুড়িয়ে দেয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভারত থেকে আসছে নতুন ধরনের মাদক , বিজিবির অভিযানে ১৪ বোতল উদ্ধার

পুঠিয়ায় আ’গুনে পু’ড়ে সর্বস্বান্ত একটি পরিবার

পুঠিয়ায় আ’গুনে পু’ড়ে সর্বস্বান্ত একটি পরিবার

নাসিরনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নাগরপুরের পানান নোয়াই নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ইউএনও

মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধ ভাতিজার বিরুদ্ধে চাচিকে মা*রধরের অভিযোগ

দাউদকান্দিতে অর্থ ও সম্পদ আত্মসাতের ঘটনায় সৎ মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পুত্র সানাউল্লাহ

হোমনায় আ’লীগ নেতা মাহবুবুর রহমান খন্দকারকে মোবাইল ফোনে হত্যার হুমকি

একনেকে ৭৭১২ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩৫

ময়মনসিংহ-৩,আসনে অ্যাড. নিলুফার আনজুম পপি বিজয়ী