crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাগরপুরের পানান নোয়াই নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ইউএনও

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৩, ২০১৯ ২:১৮ অপরাহ্ণ

মোঃ মেহেদী হাসান ফারুক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সারা দেশের ন্যায় পানান নোয়াই নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর “৬৪ জেলায় অভ্যন্তরস্থ ছোট নদী/ খাল/ জলাশয় পূনঃখনন (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় আজ ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার সকালে উচ্ছেদ অভিযানে পানান মেঘনা বাজারের পশ্চিম পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ মোস্তারী কাদেরী এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি তারিন মসরুর এ অভিযান পরিচালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পওর উপবিভাগ-২ বাপাউবো বিভাগীয় প্রকৌশলী মো. ইমদাদুল হক, নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনি, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সদর ইউনিয়নের পানান মৌজায় ১নং খাস খতিয়ান এর ১৭০৬, ১৭০৭ দাগের প্রায় ৩০ শতাংশ ভূমি, নোয়াই নদীর পাড়ের অবৈধ স্থাপনা দখলমুক্ত করে জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই জায়গায় বাঁশ ও লাল রং এর রশি দিয়ে বেষ্টনী করে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দেন।

এ অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনএও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, আমাদের সকলকেই সচেতন হতে হবে। বৃষ্টি ও বন্যার পানি নিষ্কাশন, মাছের চাহিদা মেটানো, সেচসহ বিভিন্ন কাজে আমরা পানি ব্যবহার করি। তাই পানির প্রবাহ অব্যহত রাখতে আমাদের সকলকেই সচেতন হতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে গাঁ-জা-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ডিমলায় প্রধানমন্ত্রীর উপহারের গৃহ পেলেন  ৩২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

ডিমলায় প্রধানমন্ত্রীর উপহারের গৃহ পেলেন  ৩২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

শহিদদের স্মরণে পঞ্চগড়ে জামায়াতের আলোচনা সভা

জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে কিশোরগঞ্জের পুলিশ সুপার

হোমনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মহাজোটের আহ্বানে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সকল প্রতিষ্ঠানে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন

আগামী সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি,২০২৬

নাসিরনগরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’ এর প্রভাবে আরও তীব্র হতে পারে শীত