crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে বিদেশি অ্যাপস এনএফটি’র অফিস উদ্বোধন, যৌথবাহিনীর অভিযানে আটক ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৯, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনুমোদনহীন বিদেশি অ্যাপস নন-ফাঞ্জিবল টোকেন এনএফটি’র স্থানীয় অফিস গড়ে তোলায় গোপন সংবাদের ভিত্তিতে অ্যাপটির প্রতিনিধিসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ফার্ম গেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, নীলফামারীর ডোমার থানার খাটুরিয়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে কাবুল ইসলাম, টাঙ্গাইলের সখীপুর থানার মুচারীয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে আবু সাঈদ মিয়া এবং নাটোরের বড়াইগ্রাম থানার গোপালপুর পুর্বপাড়া গ্রামের শহিদুল ইমলামের ছেলে আরিফুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে বিভিন্ন উপায়ে আউটসোর্সিং এর নামে এনএফটি’র প্রচারণা চালিয়ে আসছিল কাবুল। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার প্রায় কয়েকশতাধিক গ্রাহক তৈরি করে শুক্রবার দুপুরে দেবীগঞ্জ পৌরসভার ফার্ম গেট এলাকায় বাজারে অফিস উদ্বোধন করে কাবুল।

অনুমোদনহীন অ্যাপসের প্রতিষ্ঠান গড়ে ওঠায় গোপন সংবাদের ভিত্তিতে সাধারণ মানুষের সাথে প্র’তারণা ঠেকাতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সেনাবাহিনী থানা পুলিশকে নিয়ে রাতে অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযুক্তরা বলেন, অপারেশন ডাইরেক্টর আমাদের যেভাবে নির্দেশনা দিতো আমরা সেভাবে কাজ করতাম কিন্তু এই প্রতিষ্ঠানে যুক্ত হয়ে আমি নিজেই অপরাধী হয়ে গেলাম।

এ বিষয়ে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামাম বলেন, ‘নিয়মিত আমাদের প্যাট্রল টিমের সদস্যরা টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি দল ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন অ্যাপের মাধ্যমে এখানে এসে টাকা-পয়সা লেনদেন করছে। এই লেনদেনটি আমাদের জানা মতে বৈধ না। আর ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নয়। আমরা ঘটনাস্থলে এসে এর সত্যতা জানতে পেরে এর সাথে সরাসরি যুক্ত থাকায় তিন জনকে আটক করেছি।’

তিনি আরও বলেন, ‘হু’ন্ডির মাধ্যমে বাংলাদেশের টাকা রাশিয়া এবং পোল্যান্ডে হ্যা’কারদের মাধ্যমে বিদেশে অর্থ পা’ঠানো হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছি।’

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ‘আটক তিন জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদসহ তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সুস্থ থাকা সম্ভব

জামালপুরে স্বাস্থ্যবিধি না মানায় ২১জনের জরিমানা

জামালপুরে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান

ঝিনাইদহে কিশোরী শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নে করণীয়

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নে করণীয়

নদী রক্ষায় প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা :জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

কেএমপি’র আড়ংঘাটা থানা পুলিশের  অভিযানে অ’স্ত্রও গু’লিসহ হ’ত্যা মামলার আসামি গ্রেফতার

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মেঘনা উপজেলার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রংপুরে নানা আনুষ্ঠানিকতায় বড় দিন উদযাপিত