crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নদী রক্ষায় প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা :জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৪, ২০১৯ ৪:১৭ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি : জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. এ কে এম মজিবুর রহমান হাওলাদার বলেছেন, ‘নদী আমাদের অস্তিত্ব, নদী আমাদের ঐতিহ্য।এই নদী দখলের পেছনে কারা আছে আমরা দেখতে চাই। নদী দখলদারদের উচ্ছেদে প্রশাসনের কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

আজ শনিবার (০৪ মে) বিকেলে পাবনার চাটমোহরে বড়াল নদী মুক্ত করার দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা ২০ তলা ভবন যদি ভাঙ্গা যায় তবে, বড়াল নদী দখলকারীদের কেন উচ্ছেদ করা যাবে না? জনগণের টাকায় আমাদের বেতন হয়, কিন্তু আমরা ঠিক মতো কাজ করি না।নদী উদ্ধারের পেছনে যারা থাকবেন না, আগামী দিনে তারা ভোটও পাবেন না। মহামান্য হাইকোর্ট এটাই বলেছেন নদী রক্ষায় যারা থাকবেন না তারা ভোটেও দাঁড়াতে পারবেন না।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জাতীয় নদী রক্ষা কমিটির সার্বক্ষণিক সদস্য আলাল উদ্দিন, পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কেএম জহুরুল হক, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এসএম মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের সদস্য মো. হেলাল উদ্দিন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় সরকারি নির্দেশনা না মানায় ফের শপিংমল বন্ধ ঘোষণা করেছেন প্রশাসন

আটোয়ারীতে ৩৮৫ বোতল ফেন্সিডিল ও মাইক্রোবাসসহ আটক ২ 

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার-৬

ঝিনাইদহে ১৬৯ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন নেই !

৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর মাঝে চাপা ক্ষোভ আর হতাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর মাঝে চাপা ক্ষোভ আর হতাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ঘোড়াঘাটে সেফটি ট্যাংকিতে থেকে গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস!

হোমনায় হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

দুবাই থেকে আসা ফ্লাইট থেকে ৮ কেজি স্বর্ণ জব্দ

Color your Hair