crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর পৌরসভার তত্ত্বাবধানে ১২ কোটি টাকা ব্যয়ে ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলাপমেন্ট প্রজেক্ট এর আওতায় বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর পৌরসভার তত্ত্বাবধানে শহরের ৮ নং রেলঘুন্টি থেকে মহারাজা স্কুলের মোড় হয়ে মাতাসাগর সড়ক গাবুরা নদী পর্যন্ত ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন এর নির্দেশনায় ১ ডিসেম্বর-২০২৫ সোমবার দিনাজপুর শহরের রাজারামপুর গাবুরা নদী সংলগ্ন স্থানে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেছেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সিদ্দিকী ও মীর তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ময়েজ উদ্দিন ও মোঃ রিমেল আহমেদ, সহকারী মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার কনসালটেন্ট মোঃ মুশফিকুর রহমান,সাইট ইঞ্জিনিয়ার আরমানুল ইসলাম, প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান, ঠিকাদার আবিদ নোমান হোসেন।

উল্লেখ্য, মোহাম্মদ আমিনুল হক (প্রাইভেট) লিমিটেড-মোঃ মোস্তাফিজুর রহমান জেভি ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত কাজের বাস্তবায়ন করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

ডিমলা প্রেসক্লাবের সভাপতি লিটন ও সাধারণ সম্পাদক সহিদুল পুনঃনির্বাচিত

রংপুরে কৃষককে শ্বাসরোধে হত্যা, আটক-২

খুলনায় আটাক এর ইফতার মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

ডোমারে জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডোমারে জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কেরানীগঞ্জে আ’ধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সং’ঘর্ষে আহত-৯

“ম্যাব বগুড়া অঞ্চল”-এর নেতা নির্বাচিত হলেন রোকসানা পারভীন

বাংলাদেশের সাথে চীনের সিনোফার্মা কোনো চুক্তিই করেনি!

গাইবান্ধায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার সহযোগিতায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

কিশোরগঞ্জে গ্রাম আদালতের হস্তক্ষেপে জায়গা ও কাটা গাছ ফিরে পেলেন অভিযোগকারী