crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৪, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বুধবার রাজধানীর উত্তর শাহজাহানপুর গবাদিপশুর হাট পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ঈদের সময় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’

রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও উত্তর শাহজাহানপুর পশুর হাট পরিদর্শনের পর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি বলেন, ‘ঈদযাত্রাকে নিরাপদ ও অবাধ করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

মহাখালী বাস স্ট্যান্ডে তিনি বলেন, ‘পরিবহণ খাতের মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে ঈদযাত্রাকে নিরাপদ ও আরামদায়ক করার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী সদস্যরা পুলিশ, আনসার ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মিলে সড়ক ও মহাসড়কে জোরদার পাহারা দেবেন যাতে নিরাপত্তা নিশ্চিত হয় এবং ডা*কাতি ও ছি*নতাইয়ের কোনো ঘটনা না ঘটে।’

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যারা মোটরসাইকেলে তিনজন যাত্রী বহন করবে বা হেলমেট পরবে না তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় বা অতিরিক্ত যাত্রী পরিবহণ কোনোটাই ছাড় দেয়া হবে না। মালিক-শ্রমিকরাও এই নির্দেশনার যথাযথ বাস্তবায়নে সহযোগিতা করবেন। অন্যথায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি ‘বিক্ষোভ’

হোমনায় সার্কেল এএসপির নেতৃত্বে ৬ ডাকাত গ্রেফতার

জামালপুরে সাংবাদিকের দু’পা ভেঙ্গে দেওয়ার মূলহোতা সন্ত্রাসী কসাই রুনুখানসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

বানিয়াচংয়ে জলাশয়ে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

অতিথি পাখির কলতানে মুখরিত ভোলার চরাঞ্চল

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন

আড়াইহাজারে মাকে বেঁ’ধে মেয়েকে গ’ণধর্ষণ

ঈশ্বরদীতে গ্রেনেড হামলার আসামিদের দেশে এনে দ্রুত বিচার দাবি আওয়ামীলীগ নেতাদের

অবশেষে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলীর আশ্বাস দিল মন্ত্রণালয়

কেএমপি’র অভিযানে মা’দক ও মোটরসাইকেলসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও মোটরসাইকেলসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার