crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে ছাত্রীকে ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি॥নীলফামারীতে স্কুলছাত্রী ধর্ষণের আলোচিত মামলায় গৃহশিক্ষক ওয়াজেদ আলী টুকু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই রায়ে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার(১১ফেব্রুয়ারি)বিকেলে এ রায় দেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক।
একই মামলার অপর দুই আসামি বাহাদুর এবং ওহাবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকশুর খালাস দেওয়া হয়।
দণ্ডিত ওয়াজেদ আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর দেড়ানি এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২০ ফেব্রুয়ারি দশম শ্রেণির শিক্ষার্থী জিন্নাত আরা খাতুনকে ধর্ষণ করে প্রাইভেট শিক্ষক ওয়াজেদ আলী। পরবর্তীতে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করলে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন জিন্নাত।পরে বিয়ে ও সন্তানের স্বীকৃতি নিয়ে টালবাহানা করে ওয়াজেদ।এক পর্যায়ে ওয়াজেদ, বাহাদুর এবং ওহাব নামে আরো দুজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন ওই ছাত্রী।মামলার দীর্ঘ ১৬ বছর পর স্বাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার এ রায় দেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধণ বাপী বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়াজেদ বর্তমানে পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক। বাকি দুই আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের বেকশুর খালাস দেন আদালতের বিজ্ঞ বিচারক।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জনবল সংকটে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১০ জনের বিপরীতে কনসালট্যান্ট ১ জন

ঝিনাইদহে ঔষধ বিহীন ৪০ মণ ওজনের ‘বীর বাহাদুর’কে দেখতে মানুষের ভিড়, দাম উঠেছে ১৮ লাখ!

কেন্দ্র দখল করে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

মিরপুর থানার নবাগত “অফিসার ইনচার্জ” আবুল কালামের যোগদান

ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে পুঠিয়ায় সং’ঘর্ষে গুরুতর আহত ৩

পঞ্চগড়ে ভোক্তা অধিকারের বাজার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ডা*কাতি মামলার আসামি গ্রেফতার

জনগণের টাকায় বড় হয়েছি, তাই তাদের প্রতি দায়িত্ব রয়েছে: নতুন শিক্ষা উপদেষ্টা

কেএমপির অভিযানে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

সরিষাবাড়ীতে ত্রাণের দাবিতে বিক্ষুব্ধ ক্ষুধার্ত মানুষদের রাস্তায় অবস্থান