crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, প্রতিবাদ করায় আটকে রাখা হয় স্বজনদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৪, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার কারণে আব্দুস সোবহান দুলাল (৫৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের ৫ম তলায় ৫০৫৯ নম্বর কেবিনে চিকিৎসাধীন অবস্থায় এই ঘটনা ঘটে। নিহত দুলাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, পেটের ব্যথা নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হতে থাকলেও বৃহস্পতিবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ওই সময় স্বজনরা দায়িত্বপ্রাপ্ত নার্সদের ডাকলেও দীর্ঘক্ষণ কাউকে খুঁজে পাননি। পরে একজন নার্স এসে অক্সিজেন দেওয়ার চেষ্টা করলেও দুলালের মৃত্যু হয়।

নিহতের স্বজনদের আরও অভিযোগ, মৃত্যুর পর তারা প্রতিবাদ জানালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পরিচালকের কক্ষে আটকে রাখে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান নাসির বলেন, “রোগীর স্বজনরা লিখিত অভিযোগ দিয়েছেন। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি একই হাসপাতালে ইনজেকশন পুশ করার পর বিনয় সেন নামের এক রোগীর মৃত্যু ঘটে। এছাড়া ১৫ জানুয়ারি ভুল ইনজেকশন পুশ করায় আরও দুই রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। এসব ঘটনায় কয়েকবার তদন্ত কমিটি গঠন ও নার্স প্রত্যাহারের মতো সিদ্ধান্ত হলেও দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি।

ঘন ঘন এ ধরনের ঘটনার কারণে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র উদ্বেগ ও আ*তঙ্ক বিরাজ করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশপুর সীমান্তে আরও ৫ জন আটক

হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুপুরে আদিবাসীদের ভূমি রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর উদ্বোধনে নাসিরনগরে শতভাগ বিদ্যুতায়ন ॥ আনন্দ র‌্যালি

ঘোড়ায় চড়িয়া মর্দ করিয়া বেড়ায় ভিক্ষা, কবে হবে প্রশাসনের দীক্ষা ?

লক্ষ্মীপুরে বিভিন্ন স্কুলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মাস্ক ও হ্যাণ্ডস্যানিটাইজার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান নান্নু

ইদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : আইজিপি

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

নিজের ভাই-ভাতিজাদের সরকারি ঘর করে দিয়ে ব্যাপক সমালোচনার মুখে শৈলকুপার চেয়ারম্যান

প্রেমের টানে বাংলাদেশে চলে এলো ভারতীয় গৃহবধূ