crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যেকোন সময় খুলে দেয়া হবে স্কুল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৪, ২০২১ ৭:৩৫ অপরাহ্ণ

 

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা: দ্রুত স্কুল খোলার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্কুল খোলার সার্বিক প্রস্তুতি আছে মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় আছে মন্ত্রণালয়। নির্দেশনা পেলে আগামীকালই খোলা হবে স্কুল। তবে স্কুল খুললেও সব ক্লাস একসঙ্গে নেওয়া হবে না। সপ্তাহের মধ্যে ভাগ ভাগ করে নেওয়া হবে ক্লাস।

আজ (২৪ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের নিজ দফতরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন একথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যেই দেশের প্রাথমিক বিদ্যালয়ের ৮৫ ভাগ শিক্ষককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাকি ১৫ ভাগ শিক্ষককেও দ্রুত দেওয়া হবে। বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে আমাদের সবরকম প্রস্তুতি নেওয়া আছে। তবে কবে নাগাদ খুলবে এটা বলা মুশকিল। নির্দেশনা পেলে আগামীকালই খোলা হবে স্কুল।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দ্বিতীয় দফায় ৯ এপ্রিল ও তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত সেই ছুটি বাড়ানো হয়। দফায় দফায় সেই ছুটি ১৭ মাস পেরিয়েছে। স্কুল বন্ধ থাকার কারণে এরই মধ্যে একে একে গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইচএসসি, দাখিল ও সমমান পরীক্ষাও বাতিল করা হয়। সবশেষ প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণির বার্ষিক পরীক্ষাও নেওয়া হয়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ভোগ্যপণ্য সমিতির প্রতারকদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ডোমারে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধি আবশ্যক

সাবেক এমপি বদি করোনায় আক্রান্ত

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত

নাসিরনগরে জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াশ এবং সাবান বিতরণ

হোমনায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হা’মলার প্রতিবাদে মানববন্ধন

হোমনায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর হা’মলার প্রতিবাদে মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রেফতার

মুরাদনগরে দুর্বৃত্তের দেয়া আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়- ক্ষতি

নাসিরনগরে দুস্থদের মাঝে ৫ লাখ টাকার চেক বিতরণ