crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় অবৈধ গ্যাস লাইন সংযোগের কারণে গ্যাস সংকট তীব্র, গ্যাসের সরবরাহ না থাকলেও বছরের পর বছর পরিশোধ করতে হচ্ছে বিল!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০২১ ২:৫২ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় অবৈধ গ্যাস লাইন সংযোগের কারণে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। গ্যাসের সরবরাহ না থাকলেও বছরের পর বছর পরিশোধ করতে হচ্ছে বিল। এমন অভিযোগ উঠেছে বাখরাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. এর বিরুদ্ধে।
জানা গেছে, হোমনায় গত কয়েকবছর ধরে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। সকাল সাড়ে ৬ টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্যাসের সরবরাহ থাকে না। দুপুর ১ টার পর দেখা মেলে গ্যাসের। আবার বৃষ্টি-বাদলার দিনে গ্যাসের সরবরাহ একেবারেই থাকে না।ফলে রান্না-বান্নার কাজে ব্যাঘাত ঘটছে। অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রাহকরা। গ্যাসের সরবরাহ না থাকলেও বছরের পর বছর গ্রাহকদের নিয়মিত পরিশোধ করতে হচ্ছে গ্যাস বিল। এ যেন গ্যাসের নামে গ্রাহকদের সঙ্গে করা হচ্ছে প্রতারণা।
হোমনা পৌর এলাকার শ্রীমদ্দি গ্রামের একাধিক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘুষের বিনিময়ে অবৈধভাবে প্রয়োজনের অতিরিক্ত গ্যাস লাইন সংযোগের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। কারণ প্রথম দিকে যখন গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল তখন গ্যাসের কোনো সংকট ছিল না।
হোমনা পৌর সদরের বাসিন্দা সাংবাদিক মো. মুরশিদ আলম, হোমনা পৌরসভাধীন শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা মো. হারুন-অর-রশিদ, মো. সাইফুল ইসরাম ও মো. রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ৬ টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্যাসের সরবরাহ থাকে না। দুপুর ১ টার পর দেখা মেলে গ্যাসের। আবার বৃষ্টি-বাদলার দিনে গ্যাসের সরবরাহ একেবারেই থাকে না।ফলে রান্না-বান্নার কাজে ব্যাঘাত ঘটছে। অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রাহকরা। গ্যাসের সরবরাহ না থাকলেও বছরের পর বছর গ্রাহকদের নিয়মিত পরিশোধ করতে হচ্ছে গ্যাস বিল। এ যেন গ্যাসের নামে গ্রাহকদের সঙ্গে করা হচ্ছে প্রতারণা।একদিকে গ্যাস ব্যবহার না করেও আমাদেরকে বিল পরিশোধ করতে হচ্ছে। অপরদিকে রান্না-বান্নার কাজে এলপি গ্যাস বা লাকড়ি ব্যবহার করতে হচ্ছে। এভাবে আমাদের দ্বিগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ করতে না পারলে গ্যাস কর্তৃপক্ষ আমাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিক। আমরা এধরনের গ্যাস সংযোগ রাখতে চাই না।
অভিযোগের বিষয়ে জানতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. গৌরীপুর শাখার ব্যবস্থাপকের ব্যবহৃত মুঠোফোন- ০১৭৭০৭৯১৪৩১ নম্বর থেকে ফোন করে জানান, সার্ভিস রুলস অনুসারে আমি কোন স্পীচ দিতে পারি না। আপনি জিএম স্যারের সাথে কথা বলেন। আর আপনি আমার একজন গ্রাহক হয়ে থাকলে লিখিত অভিযোগ দিন, আমি আপনার সমস্যার সমাধান করার ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. এর মহাব্যবস্থাপক বিপণন বলেন, হোমনা পৌর এলাকায় গ্যাস সংকটের বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ উঠেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রবিউশন কোম্পানীর কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী ঘুষের বিনিময়ে অবৈধ গ্যাস লাইন সংযোগ দেওয়ার কারণেই গ্যাস সংকট দেখা দিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগটি সঠিক নয়,আমরা কোনো প্রকার অবৈধ সংযোগ দেই নি। আর যদি এমন সংযোগ থাকে সেগুলো গ্রাহকরাই করে নিয়েছে। এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযান চালিয়ে সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে: প্রেস সচিব

অবকাঠামো গত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নেও সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেঃ ধর্ম প্রতিমন্ত্রী

অবকাঠামো গত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নেও সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেঃ ধর্ম প্রতিমন্ত্রী

চকরিয়ায় মৃত্যুফাঁদে পরিনত হয়েছে বরইতলী ইউপি’র বিভিন্ন সড়ক

ডোমার পৌরসভায় মাসব্যাপি মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন

হরিণাকুন্ডুর ভাই ভাই ক্লিনিকে আবারও রোগীর মৃত্যু, দেড় লাখ টাকায় টাকায় রফাদফা!

ঝিনাইদহে কৃষকের ১০ কাঠা জমির পান গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা!

সাবেক ডিবি প্রধান হারুনের ১০০ বিঘা জমি ও ৭ বাড়ি-ফ্ল্যাট ও ১০ টি হিসাব জব্দ

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

নাসিরনগরে বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইদবস্ত্র বিতরণ