crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রচণ্ড দাবদাহে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর উদ্যোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২১, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
আজ ২১ এপ্রিল ২০২৪ খ্রি. রবিবার সকাল ১১.৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা এর নিদের্শনায় শিববাড়ি মোড়ে ট্রাফিক পুলিশে দায়িত্বরত পুলিশ সদস্যদের মাঝে ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা বিশুদ্ধ খাবার পানি, জুস ও স্যালাইন বিতরণ করেন।

খুলনা অঞ্চলের বিভিন্ন স্থানে বৈশাখের খরতাপে কয়েক দিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড দাবদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তীব্র গরমে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা এই উদ্যোগ নিয়েছেন। তীব্র গরমের মাঝে খোলা আকাশের নিচে কেএমপি ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যরা হিটস্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন। হঠাৎ করে তাপদাহ বৃদ্ধি পাওয়ার কারণে ট্রাফিক পুলিশ সদস্যদের ছাতা ব্যবহার করতে আইজিপি নির্দেশনা দিয়েছেন। এছাড়াও, যে কোন জায়গা থেকে পানি না খাওয়ার জন্য নিরুৎসাহিত করছেন। এজন্য পুলিশ কমিশনার নিজ উদ্যোগে সুপেয় পানি, জুস ও খাবার স্যালাইন বিতরণ করেছেন। এছাড়াও, ট্রাফিক পুলিশে ডিউটিরত সকল পুলিশ সদস্যদের ছাতা নিশ্চিত করা হয়েছে। একই সাথে নিয়মিতভাবে ০১ টি গাড়ি ট্রাফিক পুলিশে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সুপেয় পানি নিশ্চিত করার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং রাস্তায় চলাচলরত পিপাসার্ত পথিককে পানি সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য নিয়মিত মনিটরিং করছেন।

কেএমপি’র কমিশনারের নির্দেশনায় খুলনা মহানগরীর ৫৯ টি ট্রাফিক পয়েন্টের সব ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, জুস ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে। আজ রবিবার (২১ এপ্রিল) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। তীব্র দাবদাহ যতদিন থাকবে ততদিন এই কার্যক্রম চলবে।

এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা-সহ ট্রাফিক পুলিশে দায়িত্বরত অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভারী বর্ষণে চকরিয়ার নিন্মাঞ্চল প্লাবিত,পানিবন্দি হওয়ার শঙ্কায় দেড় লক্ষাধিক মানুষ

কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন

কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন

ডিমলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রধানমন্ত্রীর ছবি ভাং’চুরের প্রতিবাদে বি’ক্ষোভ-মানববন্ধন

ডিমলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রধানমন্ত্রীর ছবি ভাং’চুরের প্রতিবাদে বি’ক্ষোভ-মানববন্ধন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ৫ তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউপি পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা

ডোমার জোড়াবাড়ীতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনার মদনে এক সড়কে ১০ সেতু অকেজো,কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে

বোয়ালমারী জামে মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের উদ্বোধন

ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের উদ্বোধন